Alia-Katrina: বরের প্রাক্তন প্রেমিকা ক্য়াটের ছেলেকে দেখে চওড়া হাসি আলিয়ার মুখে,কী বললেন ভিকি?

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ভক্তরা তাঁদের ছেলের ছবি দেখতে মরিয়া। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুদের ছবি ফাঁস হওয়ার আগেই ভিকির মোবাইলে খুদেকে দেখে নিল আলিয়া ভাট। 

Published on: Dec 17, 2025 8:00 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বন্ধুর বয়ফ্রেন্ড চুরির অভিযোগ উঠেছিল আলিয়ার বিরুদ্ধে! একসময়ের ঘনিষ্ঠ বান্ধবী ক্য়াটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। দুজনের ব্রেকআপ হতে না হতেই রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ান আলিয়া।

বরের প্রাক্তন প্রেমিকা ক্য়াটের ছেলেকে দেখে চওড়া হাসি আলিয়ার মুখে,কী বললেন ভিকি?
বরের প্রাক্তন প্রেমিকা ক্য়াটের ছেলেকে দেখে চওড়া হাসি আলিয়ার মুখে,কী বললেন ভিকি?

সেই নিয়ে কম কটাক্ষ হজম করেননি নায়িকা। তবে এখন এই বিতর্কের আঁচ সেভাবে মাথাচাড়া দেয় না। সময় সব ক্ষত ভুলিয়ে দেয়। ক্যাটরিনার সঙ্গে বন্ধুত্ব অটুট নেই ঠিকই, তবে পেশাদার সম্পর্ক বজায় রয়েছে। ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল তো রালিয়ার সঙ্গে সঞ্জয় লীলা বনশালির আসন্ন ছবিতে কাজও করেছেন।

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ গত ৭ নভেম্বর বাবা-মা হয়েছেন। এখনও তাঁরা সন্তানের নাম প্রকাশ করেননি বা ছবি দেখাননি। ভক্তরা অধীর আগ্রহে ক্যাটরিনার সন্তানের এক ঝলক দেখতে চান। তবে একটি অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চাসনে ভিকি কৌশল ও আলিয়া ভাটকে খোশগল্প করতে দেখা গিয়েছে। এর ফাঁকে ভিকি নিজের ফোনে কিছু একটা দেখাচ্ছিলেন আলিয়াকে।

ভিকি আলিয়াকে যে ভঙ্গিতে নিজের ফোনের স্ক্রিন দেখাচ্ছিলেন এবং আলিয়ার প্রতিক্রিয়া দেখে ভক্তদের মনে হচ্ছে তিনি জুনিয়র ভিকি কৌশলের ছবি দেখাচ্ছিলেন রাহার মা-কে। রেডিটে পোস্ট করা হয়েছে ভিকি কৌশল ও আলিয়া ভাটের এই ছবি। ছবিটি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের। তিনি বলেন, 'ভিকি সম্ভবত আলিয়াকে বেবি কৌশলের ছবি দেখাচ্ছে, এটি খুব সুন্দর। ছবিতে ভিকি মোবাইলে এমন কিছু দেখাচ্ছে যা আলিয়া তাকিয়ে আছেন এবং তার দুই হাত মুখে রয়েছে। অন্য একটি ছবিতে জোরে জোরে হাসছেন ভিকি। ছবিতে একজন লিখেছেন, ‘ইউনিভার্সাল বেবি ড্যাড রুল: সবসময় আপনার সহকর্মীদের আপনার শিশুর ছবি দেখান।’ একজন লেখেন, 'সিড, আলিয়া, বরুণ, ভিকি, কিয়ারা – এই অভিনেতারা আমাদের সঙ্গে বড় হয়েছেন এবং এখন বাবা-মা হয়েছেন।

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল গোপনে ডেটিং করার পরে ২০২১ সালের ৯ই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ে সেরে তবেই নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন ভিক্যাট। তার আগে পর্যন্ত প্রেম নিয়ে টুঁ শব্দটি করেননি দুজনে। অতীত সম্পর্ক থেকে শিক্ষা নিয়েছিলেন ক্যাটরিনা। তাই এইবার একই ভুল রিপিট করেননি। গত কয়েক বছর ধরে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সময়ে সময়ে মাথাচাড়া দিয়েছিল। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া ও জনসাধারণের দৃষ্টি আকর্ষণ থেকে দূরে ছিলেন ক্যাটরিনা। চলতি বছরের গোড়ার দিকে প্রেগন্যান্সির জল্পনায় শিলমোহর দেন ক্যাটরিনা। অবশেষে নভেম্বরে ফুটফুটে পুত্রে সন্তানের মা হয়েছেন নায়িকা।