বিয়ের আগে ‘বস লেডি’ লুকে নজরকাড়া রশ্মিকা! তাঁর সঙ্গে তাল মেলালেন বিজয়ও, রইল বিরোশের ভাইরাল ভিডিয়ো
দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবেরকোন্ডা তাঁদের বিয়ের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন চর্চায় ছিলেন। সম্প্রতি রশ্মিকা এবং বিজয় অবশেষে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন। তাঁদের সর্বশেষ ভিডিয়োটি সামনে এসেছে। সেই ভিডিয়োতে, বিমানবন্দরে তাঁদের দেখা গিয়েছে। মুখে লেগেছিল বিয়ের আনন্দ।
দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবেরকোন্ডা তাঁদের বিয়ের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন চর্চায় ছিলেন। সম্প্রতি রশ্মিকা এবং বিজয় অবশেষে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন। এই খবরে ভক্তরা যে আনন্দিত আত্মহারা তা আর বলার অপেক্ষা রাখে না। এই দম্পতি তাঁদের জুটির নামও দিয়েছেন ‘বিরোশ’। আসলে ভক্তরাই ভালোবেসে একসময় তাঁদের এই নাম দিয়েছিলেন। তারকা জুটি বর্তমানে রাজস্থানের উদয়পুরে তাঁদের বিয়ের জন্য। আর তার মধ্যেই বিরোশের সর্বশেষ ভিডিয়ো সামনে এসেছে। যা রীতিমতো ভাইরাল। সেই ভিডিয়োতে, বিমানবন্দরে তাঁদের দেখা গিয়েছে। মুখে লেগেছিল বিয়ের উজ্জ্বলতা।
বিয়ের আগে ‘বস লেডি’ লুকে নজরকাড়া রশ্মিকা! তাঁর সঙ্গে তাল মেলালেন বিজয়ও, রইল বিরোশের ভাইরাল ভিডিয়ো
গত রাতে বিজয় এবং রশ্মিকাকে তাঁদের নিজের নিজের টিমের সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল। যদিও তাঁরা একসঙ্গে ছিলেন না। নানা প্রতিবেদনের রিপোর্ট অনুসারে, এই দম্পতির বিয়ে উদয়পুরে অনুষ্ঠিত হবে, তাঁদের বিয়ের ভেনুটি শহরের বাইরে প্রায় ২৫ কিলোমিটার দূরে সুন্দর আরাবল্লি পর্বতমালায় অবস্থিত।
বিজয় এবং রশ্মিকার বিমানবন্দর লুক বর্তমানে ভাইরাল। বিজয় একটি কালো চামড়ার জ্যাকেট এবং মানানসই ঢিলেঢালা টাউজার পরেছিলেন। সঙ্গে তিনি একটি সাদা শার্টও পরেছিলেন জ্যাকেটের ভিতর। তাছাড়াও বিজয়ের চোখে ছিল রোদচশমা। তাঁর সঙ্গে একটি ব্যাগও ছিল। অন্যদিকে, রশ্মিকা একটি সাদা শার্ট সঙ্গে একটি ধূসর কোট এবং টাউজার পরেছিলেন। রশ্মিকাও একটি রোদ চশমা পরেছিলেন। নায়িকার সঙ্গেও ছিল ব্যাগ। সব মিলিয়ে বস লেডি লুকে নায়িকা সকলে তাক লাগিয়ে দিয়েছিল। অবশ্য তাঁর সঙ্গে সমান তাঁকে পাল্লা দিয়েছিলেন বিজয়ও।
প্রসঙ্গত, রশ্মিকা এবং বিজয় সম্প্রতি তাঁদের ভক্তদের তাঁদের বিয়ের কথা জানিয়ে একটি মিষ্টি মনছুঁয়ে যাওয়া নোট লিখেছিলেন। তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে নোটটি শেয়ার করেছিলেন তাঁরা। তারকা জুটি জানিয়েছিলেন যে, তাঁদের এই অনুষ্ঠানটির নাম হবে 'বিরোশের বিয়ে'। তাঁরা ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। একটা ছোট অনুষ্ঠানের পর, এই দম্পতি মার্চ মাসে হায়দ্রাবাদে একটি জমকালো প্রীতিভোজের অনুষ্ঠানের আয়োজন করবেন।
News/Entertainment/বিয়ের আগে ‘বস লেডি’ লুকে নজরকাড়া রশ্মিকা! তাঁর সঙ্গে তাল মেলালেন বিজয়ও, রইল বিরোশের ভাইরাল ভিডিয়ো