বিক্রমের প্রযোজনায় অভিনয় করবেন সৃজিত? ‘তারকাটা'-এ আর কে কে থাকছেন?

দেব থেকে জিৎ, অঙ্কুশ হাজরা, যশ-নুসরৎ জাহান সহ বাংলার অনেক অভিনেতা অভিনেত্রীই বর্তমানে প্রযোজক। এবার সেই তালিকায় নতুন নাম বিক্রম চট্টোপাধ্যায়। নায়ক এবার প্রযোজনায়। তিনি একটি নতুন সিরিজ নিয়ে আসছেন। সিরিজটির নাম ‘তারকাটা’।

Mar 9, 2026, 14:13:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেব থেকে জিৎ, অঙ্কুশ হাজরা, যশ-নুসরৎ জাহান সহ বাংলার অনেক অভিনেতা অভিনেত্রীই বর্তমানে প্রযোজক। এবার সেই তালিকায় নতুন নাম বিক্রম চট্টোপাধ্যায়। নায়ক এবার প্রযোজনায়। তিনি একটি নতুন সিরিজ নিয়ে আসছেন। সিরিজটির নাম ‘তারকাটা’।

এবার প্রযোজনায় বিক্রম! ‘তারকাটা’য় বড় চমক নায়কের, অভিনয় করবেন সৃজিতও?
এবার প্রযোজনায় বিক্রম! ‘তারকাটা’য় বড় চমক নায়কের, অভিনয় করবেন সৃজিতও?

আরও পড়ুন: সারা মুখে আঘাতের চিহ্ন! প্রকাশ্যে ‘আলফা’-র প্রথম লুক, ঘোষণা হল মুক্তির তারিখও

জি ৫-এ আসছে বিক্রমের প্রথম কাজ। বিক্রমের এই ছবিতে রয়েছে নানা চমক। ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত ময়াং চ্যাং! ‘বদমাশ কোম্পানি’-সহ একাধিক ছবি-সিরিজে অভিনয় করেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন সুদক্ষ সঙ্গীত শিল্পীও। এই ছবিতে ময়াংকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। তবে কেবল মায়াং নয়, এই ছবিতে প্রযোজনার পাশাপাশি বিক্রম অভিনয়ও করবেন।

আরও পড়ুন: আরও এক নক্ষত্রপতন! প্রয়াত জাতিষ্মর, চাঁদের পাহাড়-খ্যাত অভিনেতা তমাল রায় চৌধুরী

নায়ককে এক প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। সেই প্রাক্তন পুলিশ অফিসার একটি খুনের তদন্ত করবে। এই রহস্যের সঙ্গে তাঁর অতীতের জড়িয়ে আছে কি না সেই উত্তর দেবে এই সিরিজ। সিরিজে বিক্রম, মায়াং ছাড়াও থাকবেন দেবেশ রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচাৰ্য, আয়ুশ দাস প্রমুখ। সিরিজটি পরিচালনা করবেন শমীক রায়চৌধুরী। এর আগে শমীক দর্শককে ‘বেলাইন’ -এর মতো ছবি উপহার দিয়েছে। আজ থেকেই শুরু ছবির শ্যুটিং। কলকাতা এবং টাকীতে শ্যুট হবে।

ময়াং চ্যাং, প্রিয়াঙ্কা সরকার সিরিজের পরিচালক পরিচালনায় শমীক রায়চৌধুরী, আয়ুশ দাস, সত্যম ভট্টাচার্য
ময়াং চ্যাং, প্রিয়াঙ্কা সরকার সিরিজের পরিচালক পরিচালনায় শমীক রায়চৌধুরী, আয়ুশ দাস, সত্যম ভট্টাচার্য

আরও পড়ুন: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে DBD খ্যাত খুদে রোদ্দুর! চিকিৎসার জন্য দরকার ১৫ লাখ, সাহায্যের আর্তি বাবা-মা'র

তাছাড়াও গুঞ্জন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে নাকি একেবারে ভিন্ন অবতারে দেখা যেতে পারে। তাঁকে নাকি এই সিরিজে অভিনয় করতে দেখা যেতে পারে। এর আগেও সৃজিত তাঁর নিজের পরিচালিত ছবিতে নানা ভূমিকায় ধরা দিয়েছেন। তবে তা খুবই অল্প সময়ের জন্য। নিজের পরিচালিত ছবি ছাড়াও 'বাপি বাড়ি যা' ছবিতে একটি বিশেষ চরিত্রে অতিথি শিল্পী হিসেবে দেখা মিলেছিল সৃজিতের। পাশাপাশি সৃজিতকে 'গানের ওপারে' ধারাবাহিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। বিক্রমের এই সিরিজেও তাঁকে দেখা যেতে পারে কিনা সেটাই দেখার।