হুমকি মেসেজে ভরে যাচ্ছে ফোন, অভিষেকের মুখে ‘টু ইন্ডিয়াজ’, ফের বিপাকে বীর
খুব সম্প্রতি লোকসভায় তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে পাওয়া যায় বীর দাসের টু ইন্ডিয়াজ কবিতা, যেটি ২০২১ সালে কেনেডি সেন্টারের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন তিনি।
খুব সম্প্রতি লোকসভায় তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে পাওয়া যায় বীর দাসের ‘টু ইন্ডিয়াজ’ কবিতা, যেটি ২০২১ সালে কেনেডি সেন্টারের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন তিনি। সেই সময় একদিকে যেমন কিছু মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কমেডিয়ানকে তেমন অন্যদিকে তাঁর কপালে জুটে ছিল আইনি নোটিশ এবং চরম লাঞ্ছনা।

৫ বছর পর আবার বিপাকে পড়লেন বীর দাস। সম্প্রতি লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করতে করতে আচমকা তুলে ধরেন বীর দাসের প্রসঙ্গ। তিনি ২০২১ সালের বিতর্কিত মনোলগকে স্রেফ কমেডি বলতে নারাজ। তাঁর মতে এটি একটি শক্তিশালী সতর্কবার্তা এবং ভবিষ্যৎবাণী ছিল।
আরও পড়ুন: আদালতে দাঁড়িয়ে নির্ভীক ‘জয়িতা’, শাস্তি দিতে পারবে দোষীকে?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এই কবিতাটি শুনে ফের কিছু মানুষ ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছেন বীর দাসকে। সম্প্রতি X হ্যান্ডেলে সেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন অভিনেতা যেখানে দেখা যায়, জনৈক এক ব্যক্তি স্পষ্ট ভাষায় অভিনেতাকে মৃত্যুর হুমকি দিচ্ছেন।

এই মেসেজটি শেয়ার করার পাশাপাশি একটি সুন্দর কবিতাও লেখেন অভিনেতা। তিনি লেখেন, ‘টু ইন্ডিয়া যখন আবার ভাইরাল হয়, তখন মনে হয় শরতের বাতাসে পালকের মতো ভেসে আসছে কথাগুলো কারণ অনেকেই বলছেন এই কথাগুলো কতটা সত্যি ছিল।চড়ুই পাখির মতো, যেন তারা আর্দ্র মেঘের দিকে উঠে যায়, একটি ছোট ডালে মুহূর্তের জন্য বিশ্রাম নিয়ে তাদের দেশাত্মবোধক গান গাইতে। একটি উপহার।’
যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে নিজের কবিতার কথা শুনে নিজের প্রতিক্রিয়া একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা যেখানে তিনি বলেছিলেন, ‘সংসদে আমার কাজ নিয়ে আলোচনা করা হচ্ছে সত্যি এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কবিতাকে সতর্কবার্তা বলেছেন ঠিকই কিন্তু আমি আসলে সেই সময় সতর্কবার্তা পেয়েছিলাম।’
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার, মাসি দেবশ্রীর সঙ্গে কালীঘাটে পুজো দিলেন ‘মর্দানি’ রানি
এরপর তিনি রসিকতা করে আরও বলেন, ‘আমি দেশ ছাড়ছি আমার নতুন ওয়ার্ল্ড ট্যুরের জন্য বেরোচ্ছি আর এই ঘোষণা করার এখন ঠিক সময়।’ প্রসঙ্গত, ২০২১ সালে কেনেডি সেন্টারে বীর যখন এই কবিতাটি পাঠ করেছিলেন তখন তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল দেশকে অপমান করার জন্য।
E-Paper











