Virat-Anushka: T20 বিশ্বকাপের আগে মুম্বইতে বিরাট-অনুষ্কা! ভক্তের সঙ্গে তুললেন ছবি, অকায়-ভামিকা ছিল ফ্রেমে?

বিরাট প্যাস্টেল রঙের পোশাক পরেছিলেন, অন্য দিকে অনুষ্কার গায়ে ছিল গোলাপি এবং সবুজ রঙের ব্লক প্রিন্টের শার্ট যা তিনি লেসের ট্যাঙ্ক টপ আর ফ্লেয়ার্ড জিন্সের সঙ্গে পেয়ার আপ করেছিলেন। 

Feb 15, 2026, 11:51:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার লড়াইয়ের প্রস্তুতি শুরু হতে না হতেই, বিরাট এবং অনুষ্কা মুম্বই ফিরে এসেছেন। যদিও দলের অংশ নন বিরাট, তবে দেশে ফিরে তাঁকে ব্যক্তিগত এবং পেশাদার প্রতিশ্রুতি পালন করতে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মাও। আর তারই মাঝে ক্যাজুয়াল পোশাকে অনুষ্কা ও বিরাটকে নিজের ভক্তদের সঙ্গে পোজ দিতে দেখা গেল।

বিরাট ও অনুষ্কা।
বিরাট ও অনুষ্কা।

বিরাট প্যাস্টেল রঙের পোশাক পরেছিলেন, অন্য দিকে অনুষ্কার গায়ে ছিল একটি মাল্টি কালারের টপ। গোলাপি এবং সবুজ রঙের ব্লক প্রিন্টের শার্ট পরেছিলেন অনুষ্কা শর্মা। যা তিনি লেসের ট্যাঙ্ক টপ আর ফ্লেয়ার্ড জিন্সের সঙ্গে পেয়ার আপ করেছিলেন।

ভক্তদের সঙ্গে সেলফি তুললেন বিরাট-অনুষ্কা:

বিরাট ও অনুষ্কা পালাক্রমে এই ভক্তের সঙ্গে ছবি তুলেছেন, যিনি পরে সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তটি শেয়ার করে নিয়েছেন। লেখেন, ‘এবং আজ... আমি সেই ব্যক্তির সামনে দাঁড়িয়েছিলাম যিনি আমাকে না জেনেও আমার জীবনকে রূপ দিয়েছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাই - কেবল রানের জন্য নয়, কেবল ট্রফির জন্য নয় বরং বিরাট কোহলি হিসেবে বিদ্যমান থাকার জন্য । পুরো প্রজন্মকে ফিটনেস, আবেগ, তীব্রতা এবং কখনও পিছু হটতে না পারার প্রতি বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করার জন্য। এবং যখন আমি তাঁকে সামনে পেয়ে আলিঙ্গনের কথা বলি, তখন সে সঙ্গেসঙ্গে 'হ্যাঁ' বলে। সেই আলিঙ্গন কেবল শারীরিক ছিল না- এটি আমার ভিতরের ছোট্ট ক্রিকেটারটিকে সুস্থ করে তুলেছিল। আমার দেয়ালে তার ছবি লাগানো থেকে শুরু করে... অবশেষে তার পাশে দাঁড়ানো পর্যন্ত। জীবন সত্যিই পূর্ণ বৃত্তে আসে। চির কৃতজ্ঞ। চির অনুপ্রাণিত।’

আপাতত ভারত ছেড়ে যুক্তরাজ্যেই ঘর পেতেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আসলে দুজনেই চান যে, দুই সন্তান ভামিকা ও অকায়কে আর পাঁচটা বাচ্চার মতো করেই বড় করার। যাতে মা-বাবার খ্যাতি তাঁদের উপর প্রভাব না ফেলতে পারে, তাই লন্ডনেই ঘর বাঁধা। এর আগে বড়দিনের ছুটি কাটাতে এই দম্পতি শহরে এসেছিলেন, জানা গিয়েছে আলিবাগে তাঁরা বিশাল একটা বিলাসবহুল সম্পত্তি কিনেছেন। এরপর তাঁরা নববর্ষের ছুটি কাটান দুবাইতে। সেখানে তাঁরা ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসেবে একটি বিজ্ঞাপনের শ্যুট করেন।

অনুষ্কা শর্মা যদিও দীর্ঘসময় কাজের থেকে দূরে। সেই ২০১৮ সালে শেষ কাজ করেছেন জিরো ছবিতে। তারপর মাঝে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমাতে কাজও করেন, যা স্ট্রিমিং হওয়ার কথা ছিল নেটফ্লিক্সে। যদিও নানা জটিলতার কারণে সেই ছবির মুক্তিও আটকে আছে।