আচমকা ভারতে ফিরলেন স্বস্ত্রীক বিরাট, মেসির সঙ্গে দেখা করার জন্যই কি এই প্রত্যাবর্তন?

প্রথমে কলকাতা, তারপর মুম্বাই এবং তারপর দিল্লি, এই ছিল লিওনেল মেসির ভারত সফরের যাত্রা। কিন্তু কলকাতায় এসেই যে পরিস্থিতির শিকার হলেন তিনি, তা মোটেই সুখকর নয়। 

Published on: Dec 13, 2025 9:18 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রথমে কলকাতা, তারপর মুম্বাই এবং তারপর দিল্লি, এই ছিল লিওনেল মেসির ভারত সফরের যাত্রা। কিন্তু কলকাতায় এসেই যে পরিস্থিতির শিকার হলেন তিনি, তা মোটেই সুখকর নয়। অন্যদিকে ফুটবলের ভগবানকে একবার চোখের দেখা দেখার জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকা দর্শকরা যখন খালি হাতে বাড়ি ফিরে যান, সেই দৃশ্য বুকে মোচর দিয়ে যায়।

আচমকা ভারতে ফিরলেন স্বস্ত্রীক বিরাট
আচমকা ভারতে ফিরলেন স্বস্ত্রীক বিরাট

যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার মধ্যেই খবর, লন্ডন থেকে ভারতে পৌঁছেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বিগত বেশকিছু সময় ধরে বিরাট দেশের বাইরে ছিলেন খুব স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে। এই দেশে ফেরার প্রধান উদ্দেশ্য কি তাহলে মেসির সঙ্গে দেখা করা?

আরও পড়ুন: জুবিনের কনসার্টে চরম বিশৃঙ্খলা, গান শুনতে এসে আহত একাধিক

কলকাতার পর মুম্বইয়ে যাবেন মেসি, আর তাই সাধারণ মানুষের ধারণা, আগামী ১৪ ডিসেম্বর হয়তো মুম্বইতে মেসির সঙ্গে দেখা করবেন বিরাট। আগামী রবিবার বিকেল পাঁচটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছবেন এই আন্তর্জাতিক তারকা, যার জন্য ইতিমধ্যেই গোটা স্টেডিয়াম জুড়ে শুরু হয়ে গিয়েছে সাজ সাজ রব।

তবে কলকাতার মতো যাতে মুম্বাইয়ে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা নিচ্ছে সরকার। স্টেডিয়ামে দর্শক সংখ্যা যে অতিরিক্ত হবে সেকথা মাথায় রেখে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হচ্ছে গোটা স্টেডিয়াম, সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়াও পুলিশের বিশেষ ট্রাফিক ব্যবস্থা এবং ডাইভারশন কার্যকর থাকবে রবিবার দুপুর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। খুব স্বাভাবিকভাবেই যখন গোটা মুম্বইবাসী মেসির অপেক্ষায় প্রহর গুনছেন তখন বিরাট কোহলির এই প্রত্যাবর্তন দেখে দুয়ে দুয়ে চার করছেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, কলকাতার থেকে শিক্ষা নিয়ে শুধু মুম্বই নয়, হায়দরাবাদ ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছে নিজেকে। তবে বিরাট মেসির সঙ্গে কখন দেখা করবেন বা আদৌ দেখা করবেন কিনা সেটা এখনও জানা যায়নি। মেসি ভারতে আরও কিছুদিন থাকলেও আগামী ২৪ ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফি শুরু হয়ে যাবে যার জন্য মাঠে প্রস্তুতি নিতে শুরু করবেন বিরাট কোহলি।

আরও পড়ুন: ‘বর্ষা’ এখন অতীত, স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগেই প্রেমে মজলেন পর্দার ‘বুবলাই’

ওয়ানডে ফরম্যাটের এই ঘরোয়া ক্রিকেট চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। তাই অনেকেই একদিকে যেমন ভাবছেন মেসির সঙ্গে দেখা করতে বিরাট ভারতে এসেছেন তেমন অন্যদিকে অনেকে আবার ভাবছেন হয়তো আগামী ক্রিকেট টুর্নামেন্টের জন্য ভারতে এসেছেন বিরাট। তবে ‘রথ দেখা কলা বেচা’ দুটোই একসঙ্গে বিরাট করবেন কিনা সেটা তো সময় বলতে পারবে।