Virat-Anushka: ‘চিকু কোথায় গেল…’! ইনস্টায় ফেরত এলেন বিরাট, অনুষ্কাকে ম্যাসেজ করাতেই কাজ হল?
৩৭ বছর বয়সী বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি শুক্রবার ভোরে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়! স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়ে বিরাট-ভক্তদের। সকলেই সটান চলে যান অনুষ্কা ভাবির দরবারে।
কদিন আগেই আর প্লে ব্যাক না করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং। সেই শোক কাটতে না কাটতেই নতুন ধাক্কা। শুক্রবার দেখা যায় যে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডি-অ্যাক্টিভেট করে দিয়েছেন বিরাট কোহিলি। এমনিতেই তো আজকাল দেশে পাওয়া যায় না, এখন সোশ্যাল মিডিয়াকেও বিদায় জানালেন!

৩৭ বছর বয়সী বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি শুক্রবার ভোরে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়! অনেকেই অনুমান করেতে শুরু করেন যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজের পরেই হয়তো তিনি এটি নিষ্ক্রিয় করে দিয়েছেন! আর যার ফলে উদ্বিঘ্ন ভক্তরা আবার সোজা হাজির হয়েছেন অনুষ্কার দরবারে। অনুষ্কা-ভাবির অ্যাকাউন্টে গিয়ে মন্তব্য করা শুরু করেছেন, ‘চিকু কাহা গ্যয়া’!
@virat.kohli হ্যান্ডেলটি সার্চ করলেই জবাব আসছিল ‘এই পৃষ্ঠাটি উপলব্ধ নেই’! বিরাটের নীরবতায়, ভক্তরা বিরাট ভাইয়ার খোঁজ পেতে তার স্ত্রী, অভিনেত্রী অনুষ্কা শর্মার কাছে যায়। তাঁর সাম্প্রতিক পোস্টগুলি ভরে যায় এই সংক্রান্ত কমেন্টে। যদিও বর্তমানে বিরাটের প্রোফাইলটি পুণরায় দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে। খুব সম্ভবত কোনো টেনকনিক্যাল সমস্যার কারণেই হয়েছিল এমনটা।
ইনস্টাগ্রামে কোহলির বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে, যার ফলোয়ার সংখ্যা ২৭০ মিলিয়নেরও বেশি। হঠাৎ করেই তার অ্যাকাউন্টটি উধাও হয়ে যাওয়ায় ভক্তদের কপালে পড়েছিল ভাঁজ। তবে, কয়েক ঘন্টার মধ্যেই বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করা হয় । অ্যাকাউন্টটি ফিরে আসার সাথে সাথে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে।
অ্যাকাউন্টটি কোনো গ্লিচের কারণে নিষ্ক্রিয় দেখাচ্ছিল নাকি বিরাটের নিজের সিদ্ধান্তে তা স্পষ্ট নয়। কোহলির অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও অনেকে আবার ভাবছেন, অনুষ্কার কাছে তাঁদের অনুরোধ পৌঁছতেই নাকি হয়েছে কাজের কাজ! প্রসঙ্গত, বিরাট কোহলি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সক্রিয় ছিলেন। তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টটিও সক্রিয় ছিল।
বিরাটের সাম্প্রতিক ফর্ম বেশ ভালো। চার মাসের বিরতির পর অক্টোবরে মাঠে ফিরে তিনি নয়টি ওয়ানডেতে ৬১৬ রান করেন, যার মধ্যে তিনটি সেঞ্চুরি ছিল। এই সময়কালে, তিনি আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে অল্প সময়ের জন্য শীর্ষস্থান ধরে রাখেন, কিন্তু পরে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল তাকে ছাড়িয়ে যান।
E-Paper











