‘শান্ত থাকুন,সকলের জন্য প্রার্থনা করুন…’, দুবাই থেকে শান্তির বার্তা দিলেন বিবেক

এই মুহূর্তে দুবাইয়ে আটকে রয়েছেন একাধিক তারকা যাদের মধ্যে অন্যতম হলেন বিবেক ওবেরয়। এই মুহূর্তে সমস্ত বিমানবন্দর বন্ধ থাকার কারণে তিনি দেশেও ফিরতে পারছেন না। এমত অবস্থায় শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশবাসীর জন্য নয় বরং ভারতবাসীদের জন্যও কিছু বার্তা দিলেন তিনি।

Published on: Mar 02, 2026 10:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই মুহূর্তে দুবাইয়ে আটকে রয়েছেন একাধিক তারকা যাদের মধ্যে অন্যতম হলেন বিবেক ওবেরয়। এই মুহূর্তে সমস্ত বিমানবন্দর বন্ধ থাকার কারণে তিনি দেশেও ফিরতে পারছেন না। এমত অবস্থায় শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশবাসীর জন্য নয় বরং ভারতবাসীদের জন্যও কিছু বার্তা দিলেন তিনি।

দুবাই থেকে শান্তির বার্তা দিলেন বিবেক
দুবাই থেকে শান্তির বার্তা দিলেন বিবেক

সোমবার X হ্যান্ডেলে বিবেক লেখেন, সংযুক্ত আরব আমিরাতে আমার বর্ধিত পরিবারের সদস্যদের আমি একটা কথাই জানাতে চাই, এই দেশটির ভিত্তি শান্তি, স্থিতিস্থাপকতা এবং একতার অপুর নির্মিত। যদিও আমরা ২০০টির বেশি ভিন্ন জাতির মানুষ আছে কিন্তু আমরা একে অপরের সঙ্গে এমন ভাবে জড়িয়ে রয়েছি যে সবাই আমার বৃহৎ পরিবারের অংশ।

আরও পড়ুন: উত্তরবঙ্গে শেষ BAD-এর শ্যুটিং, বিদায়বেলায় রঙের খেলায় মাতলেন দেব-রুক্মিণী

বিবেক লেখেন, আমি সংযুক্ত আরব আমিরাহীর সরকার এবং সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে কুর্নিশ জানাচ্ছি। তাদের অক্লান্ত প্রতিরক্ষা এখানে থাকা প্রতিটি বাসিন্দাকে নিরাপদ এবং সুরক্ষিত করে রেখেছে। এছাড়া প্রতিটি মুহূর্তে সময়োপযোগী সতর্কতা আমাদের প্রস্তুত থাকতে সাহায্য করছে। সবাই নিরাপদে থাকুন এবং প্রত্যেকটি পরামর্শ মেনে চলুন এবং শান্ত থাকুন।

এরপর নিজের দেশের জনগণের উদ্দেশ্যে বিবেক লেখেন, দয়া করে সকলের জন্য প্রার্থনা করুন। আতঙ্কের সেতুবন্ধন তৈরি করবেন না। সঠিক গণমাধ্যমের উপর নির্ভর করুন। সবসময় সহানুভূতিশীল হন এবং সব সময় সত্যি জানার চেষ্টা করুন কারণ এটাই সব থেকে শক্তিশালী ঢাল হয়ে দাঁড়াবে আমাদের সকলের কাছে।

মার্কিন-ইরান সংঘাত সম্পর্কে

রবিবার ইরানের উপর মার্কিন-ইসরায়েল যৌথ সামরিক হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যরা নিহত হন। মার্কিন-ইসরায়েল হামলার পর, ইরান প্রতিশোধ হিসেবে এই অঞ্চলের একাধিক আরব দেশকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একের পর এক হামলা শুরু করে।

আরও পড়ুন: তন্বীর পর এবার ‘চিরদিনই’ থেকে বাদ সুতীর্থ? 'গত একমাস ধরে...', যা বললেন অভিনেতা

বিবেকের দুবাইয়ের বাড়ি তার পরবর্তী ছবি সম্পর্কে

বিবেক দুবাইয়ের দ্য মেডোস পাড়ায় অবস্থিত তার ভিলায় থাকেন। তার অফিস শহরের বিজনেস বেতে। ভক্তরা অভিনেতাকে স্পিরিট ছবিতে প্রভাস, তৃপ্তি দিমরি এবং ঐশ্বরিয়া দেশাইয়ের সাথে দেখতে পাবেন। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, প্রণয় রেড্ডি বঙ্গ, কৃষ্ণ কুমার এবং প্রভাকর রেড্ডি বঙ্গ। এটি ৫ মার্চ, ২০২৭ তারিখে আটটি ভাষায় মুক্তি পাবে।