'ছাগলদের করা কটাক্ষের…', প্রমিস ডে-তে নিজেকে কী প্রতিশ্রুতি দিলেন স্বস্তিকা?
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি খুবই স্পষ্ট বক্তা। নানা সময় নিজের বক্তব্যের জন্য চর্চায় থাকেন নায়িকা। অন্যায়ের প্রতিবাদ করতেও পিছ পা হন না। পাশাপাশি নিজেকে ভালোবেসে কীভাবে ভালো থাকা যায় সেই পাঠও দিয়ে থাকেন মাঝে মধ্যেই। আর এবার প্রমিস ডে-তে নিজেকে বেশ কিছু কথা দিলেন অভিনেত্রী।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি খুবই স্পষ্ট বক্তা। নানা সময় নিজের বক্তব্যের জন্য চর্চায় থাকেন নায়িকা। অন্যায়ের প্রতিবাদ করতেও পিছ পা হন না। পাশাপাশি নিজেকে ভালোবেসে কীভাবে ভালো থাকা যায় সেই পাঠও দিয়ে থাকেন মাঝে মধ্যেই। আর এবার প্রমিস ডে-তে নিজেকে বেশ কিছু কথা দিলেন অভিনেত্রী।
'ছাগলদের করা কটাক্ষের…', প্রমিজ ডে-তে নিজেকে কী প্রতিশ্রুতি দিলেন স্বস্তিকা?
তিনি বুধবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি ভাগ করে নেন। সেখানে গোলাপি পোশাকে দেখা মেলে নায়িকার। ছবিটি পোস্ট করে স্বস্তিকা ক্যাপশনে লেখেন, ‘শুনলাম আজকে #PromiseDay। আরও নিষ্পাপ, আরও উগ্র, আরও বিদগ্ধ হওয়ার এবং ছাগলদের করা কটাক্ষের পরও অটল থাকার প্রতিশ্রুতি নিজেকে দিলাম। ওহ এবং অবশ্যই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার, প্রেমে পড়ার, প্রেমে বেঁচে থাকার এবং আরও অনেক কিছু করার প্রতিশ্রুতি।’ অভিনেত্রীর এই পোস্টটি ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।
তবে এখানে তিনি যে প্রেমে বেঁচে থাকার কথা বলেছেন তা নিয়ে কিছুদিন আগেই এক মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়ে ছিলেন নায়িকা। ‘একাধিক প্রেম’ করা নিয়ে তাঁর একটি মন্তব্য সমাজমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। নেটিজেনদের একাংশ যখন নীতি পুলিশ সেজে তাঁকে আক্রমণ করতে ব্যস্ত, তখনই ফেসবুকের দেওয়ালে পাল্টা তোপ দাগেন অভিনেত্রী। সাফ জানান, যা বলেছেন বেশ করেছেন, আর কারও পরোয়া করে তিনি নিজের উত্তর বদলাবেন না।
নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে স্বস্তিকা লিখেছিলেন, ‘হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া জিজ্ঞেস করবে, আমি এরকম বা আরও হরেক রকম উত্তর দেব।’ তিনি বিরক্তির সুরে জানান, মানুষ কেন একটা ‘খিল্লি’ বা রসিকতাকে স্রেফ রসিকতা হিসেবে নিতে পারে না? সংবাদমাধ্যমের প্রতি তাঁর কটাক্ষ, ‘এমনভাবে আমার উক্তিগুলোকে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন!’
সমালোচকদের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুলে স্বস্তিকা লেখেন, ‘জানেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন কে? জানেন না। পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কী খেল, কে কার সঙ্গে শুলো—এই নিয়েই চর্চা।’ সমাজে প্রেম করাটা কবে থেকে এত বড় ‘অন্যায়’ হয়ে গেল, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। তাঁর স্পষ্ট কথা, যাঁরা তাঁকে প্রশ্ন করেন, দায় তাঁদেরই। প্রশ্ন করলে তিনি উত্তর দেবেনই, আর সেই উত্তর পছন্দ না হলে চাটনি পাকানোর কোনও মানে নেই।
News/Entertainment/'ছাগলদের করা কটাক্ষের…', প্রমিস ডে-তে নিজেকে কী প্রতিশ্রুতি দিলেন স্বস্তিকা?