'আজ আছি, কাল নেই...', চিরদিনই থেকে বাদ পড়তেই মৃত্যু নিয়ে কোন সত্যি বললেন তন্বী?
'চিরদিন দিনই তুমি যে আমার…' থেকে বাদ পড়ার পর সেখান থেকেই মৃত্যু নিয়ে বিশেষ বার্তা দিলেন তন্বী।
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এই মেগায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেত তন্বী লাহা রায়কে। তাঁকে ‘মীরা’র চরিত্রে দেখা যেত। এই গ্রে শেডের চরিত্রটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। কিন্তু তারপরই হঠাৎ করে অভিনেত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। যা দেখে দর্শকরা অনুমান করেন পর্দার 'মীরা' সম্ভবত আর ফিরবে না মেগায়। আর এবার বেনারসে দেখা মিলল নায়িকার। 'চিরদিন দিনই তুমি যে আমার…' থেকে বাদ পড়ার পর সেখান থেকেই মৃত্যু নিয়ে বিশেষ বার্তা দিলেন তন্বী।

হলুদ রঙের শিফনের শাড়ি ও কালো স্লিভলেস ব্লাউজে দেখা মেলে তাঁর। গঙ্গার উপর ভাসমান নৌকায় দেখা যায় তাঁকে। খোলা চুলে হাতে ডম্রু নিয়ে কখনও দাঁড়িয়ে, আবার কখনও দু'হাত তুলে প্রণাম জানাতে দেখা যায় নায়িকাকে, আবার কখন উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তন্বীকে।
ছবিগুলি শেয়ার করে তন্বী ক্যাপশনে লেখেন, ‘রাগ, ঘেন্না, হিংসা, অহংকার বাড়িয়ে কি লাভ? সেই তো সব শেষে আমরা এক, শুধুই ছাই। আজ আছি, কাল নেই ভেবে শুধুই ভালোবাসা ছড়ানো যাক। হর হর মহাদেব।’ নায়িকার এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত, সম্প্রতি তন্বী একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছিলেন। তিনি নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল।’ তন্বীর সেই পোস্টের নীচে যখন এক অনুরাগী প্রশ্ন করেন, ‘সিরিয়ালে কবে ফিরবেন? আপনাকে খুব মিস করছি,’ তখন তন্বীর উত্তর ছিল আরও বিস্ফোরক। তিনি জবাবে লেখেন, ‘ওরা মনে হয় আমায় আর চায় না, অথচ তোমরা চাও। অনেক ভালোবাসা!’ অভিনেত্রীর এই মন্তব্য সরাসরি ইঙ্গিত দেয় যে, হয়তো চ্যানেল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁকে আর মেগায় ফেরানোর পরিকল্পনা নেই। ধারাবাহিক বর্তমানে যে মোড় নিয়েছে, সেখানে ‘মীরা’র অনুপস্থিতি অনেকেই মেনে নিতে পারছেন না।
E-Paper











