Dharmendra-Esha: ‘তোর ২টো মা?’, প্রশ্ন সহপাঠীর! এষা ক্লাস ফোরের আগে জানতই না বাবা ধর্মেন্দ্রর রয়েছে আরেক বউ, তারপর?

এষা যখন চতুর্থ শ্রেণির পড়ুয়া, তখন তিনি ধর্মেন্দ্র ও প্রকাশ কৌরের কথা জানতে পারেন। তাও স্কুলের এক সহপাঠীর থেকে। কী হয়েছিল তারপর?

Published on: Dec 02, 2025 7:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র আর হেমা মালিনর বিয়ে বরাবরই বিতর্কিত। এমনকী সে বিয়ের ‘বৈধতা’ নিয়েও বারংবার উঠেছে প্রশ্ন। হেমার সঙ্গে বিয়ে করার সময় বিবাহিত ছিলেন অভিনেতা, সঙ্গে চার সন্তান- সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল এবং অজিতা দেওলের বাবা। তবে শুনলে অবাক হবেন, ধর্মেন্দ্র ও হেমার দুই মেয়ে এষা ও অহনা দেওল বহুদিন অবগত ছিলেন না তাঁদের বাবার আলাদা সংসার নিয়ে। এষা যখন চতুর্থ শ্রেণির পড়ুয়া, তখন তিনি ধর্মেন্দ্র ও প্রকাশ কৌরের কথা জানতে পারেন।

হেমা ও ধর্মেন্দ্রর দুই মেয়ে এষা ও অহনা দেওল।
হেমা ও ধর্মেন্দ্রর দুই মেয়ে এষা ও অহনা দেওল।

হেমা মালিনি-র জীবনী ‘হেমা মালিনি: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ এষা স্মরণ করেছেন কীভাবে তাঁর স্কুলের বাচ্চারা তাঁকে তাঁর বাবার প্রথম স্ত্রীর কথা জানিয়েছিলেন। ‘তোমার দুজন মা, তাই না?’, সহপাঠীর কাছ থেকে এমন প্রশ্ন শুনে সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলেন হেমা মালিনির বড় মেয়ে। এষা বলেন, কীভাবে তিনি তাৎক্ষণাৎ তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি তৎক্ষণাৎ আমার সহপাঠীর দিকে মুখ ফিরিয়ে বলেছিলাম, 'কী বাজে কথা! আমার মাত্র একজন মা আছে'।’

আরও পড়ুন: ‘রামের আমলেও ধর্ষণ হত, সীতাকে তুলে নিয়ে গিয়েছিল রাবণ’, চিরঞ্জিতের বিস্ফোরক দাবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

এষা জানান যে, তিনি এরপর সবটা জানেন, বোঝেন। কিন্তু কোনোদিন বাবা ধর্মেন্দ্রর উপর তাঁর বিরূপ প্রতিক্রিয়া হয়নি তাতে। তিনি মেনে নিয়েছিলেন যে, তাঁর মা এমন একজন পুরুষকে বিয়ে করেছেন যার ইতিমধ্যেই স্ত্রী এবং সন্তান রয়েছে, তবুও সে কখনও এটাকে নেতিবাচকভাবে দেখেননি।

তবে বন্ধুদের দেখতেন বাবা ও মা, দুজনের সঙ্গেই থাকতেন। কিন্তু তাঁর বাবা কখনো একসঙ্গে থাকেনি। তবে এতেও তাঁর এবং বোন অহনার মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারেননি। এষার দাবি, সমাজের আর পাঁচটা মানুষ কী বলছে, তাঁর চেয়েও ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতি নজর দেওয়ার শিক্ষা পেয়েছিলেন তাঁরা বাড়ি থেকে।

মাত্র ১৯ বছর বয়সে প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র। পরে ৪৫ বছর বয়সে এসে বিয়ে করেন অভিনেত্রী হেমা মালিনীকে। হেমা এক সাক্ষাৎকারে দুঃখ করে বলেছিলেন, ‘কেউই চায় না যে তাঁর সঙ্গে এটি ঘটুক। তবে মেনে নিতে হবে যে এটি হয়েছে এবং এগিয়ে যেতে হবে। প্রতিটি মহিলা একটি সাধারণ পরিবারের মতোই, স্বামী এবং সন্তান কামনা করে, কিন্তু মাঝে মাঝে, জিনিসগুলি পরিকল্পনা অনুযায়ী হয় না।’

News/Entertainment/Dharmendra-Esha: ‘তোর ২টো মা?’, প্রশ্ন সহপাঠীর! এষা ক্লাস ফোরের আগে জানতই না বাবা ধর্মেন্দ্রর রয়েছে আরেক বউ, তারপর?