Indrani Halder: 'বাচ্চার জন্য় অনেক চেষ্টা করেছি…', কেন স্বামীকে সন্তানসুখ দিতে পারেননি ইন্দ্রাণী? আজ আফসোস হয়

দু-বার বিয়ে করলেও জীবনে সন্তানসুখ আসেনি ইন্দ্রাণী হালদারের। নিঃসঙ্গ জীবন, এখন আফসোস হয় অভিনেত্রীর।

Published on: Dec 17, 2025 12:01 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলা টেলিভিশন তথা সিনেমার অন্যতম সফল অভিনেত্রী তিনি। পঞ্চাশের গণ্ডি পেরিয়েও ছোটপর্দায় রাজত্ব করেছেন শ্রীময়ী রূপে। শুধু বাংলাতেই নয়, হিন্দি টেলিভিশনেও সফল ইন্দ্রাণী হালদার। অভিনেত্রীর গুণমুদ্ধ ভক্তের সংখ্যা অগুণতি। কখনও ‘গোয়েন্দা গিন্নি’, আবার কখনও ‘শ্রীময়ী’ হিসাবে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন লোকচুক্ষুর আড়ালে অভিনেত্রী। কিন্তু এত সাফল্য সত্ত্বেও ইন্দ্রাণী হালদারের জীবনে একটা বড় আক্ষেপ রয়ে গিয়েছে।

'বাচ্চার জন্য় অনেক চেষ্টা করেছি…', কেন স্বামীকে সন্তানসুখ দিতে পারেননি ইন্দ্রাণী?
'বাচ্চার জন্য় অনেক চেষ্টা করেছি…', কেন স্বামীকে সন্তানসুখ দিতে পারেননি ইন্দ্রাণী?

টেলিভিশনের পর্দার আদর্শ বউ, মা ইন্দ্রাণী হালদার। বছরখানেক আগে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত ‘অপুর সংসার’-এ হাজির হয়েছিলেন ইন্দ্রাণী হালদার। সেখানেই মনের ঝাঁপি খুলেছিলেন ‘শ্রীময়ী’। শাশ্বত চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, ‘স্ত্রী হিসাবে নিজেকে কত নম্বর দেবে?’ অভিনেত্রীর চটপট জবাব ছিল, ‘১০-এ জিরো। আমি একদম বাজে বউ… বরকে সকালবেলা রান্না করে ভাত বেড়ে দিই না। বর কলকাতায় এলে বলি ভাত বেড়ে খেয়ে নিও, আমার শ্যুটিং আছে.. চলো টাটা।…. ১০০ শতাংশ বউয়ের ডিউটি আর কোথায় করতে পারলাম?'

আর কী করলে নিজেকে একটু বেশি নম্বর দিতে? শাশ্বতর প্রশ্ন শুনে অভিনেত্রী বলেন, ‘ একটা কথা যেটা সবার সামনে স্বীকার করতে আমার কোনও দ্বিধা নেই। শুধু কেরিয়ার… কাজ আর কাজ, দায়িত্ব পালন করতে করতে সন্তানের জন্ম দেওয়া হয়নি আমার। সেটা আমাদের দু’জনের মধ্যে খুব আফসোস। ভাস্কর (অভিনেত্রীর স্বামী) মাঝে মাঝে বলে, সারাজীবন দায়িত্বপালনই করে গেলে সংসারের জন্য। একটা সময় আমরা চেষ্টা করেছিলাম বাচ্চা হওয়ার জন্য, কিন্তু হল না। এরপর আমরা হাল ছেড়েদি, তখন আমাদের দুজনেরই বয়স ৪০ পেরিয়েছে। আমি বলেছিলাম সন্তান দত্তক নিই, কিন্তু ভাস্কর রাজি হল না। আমার মনে হয় এই জিনিসটা, সন্তানের সুখটা আমি ভাস্করকে দিতে পারতাম, সেটা আমি পারিনি'।

তবে মা না হতে পারবার জন্য নিজেদের দাম্পত্য জীবনে কোনও সমস্যা দেখা দেয়নি যোগ করেন অভিনেত্রী। বলেন, সবটাই মানিয়ে নিয়েছেন দুজনে। সঞ্চালক শাশ্বত পরিস্থিতি সামলে বলেন, ‘সন্তানের জন্ম দেয়নি তো কী, ও আমাদের পুরো ইন্ডাস্ট্রির মামণি (এই নামেই টলিউডে পরিচিতি ইন্দ্রাণী)’। এই শুনে হেসে ফেলেন অভিনেত্রী। আর বলেন, ‘সন্তানের জন্ম না দিলেও আমার অনেক সন্তান রয়েছে, তাদের নিয়েই আমি খুশি আছি।’

দীর্ঘদিন অভিনয়ের দুনিয়া থেকে দূরে ইন্দ্রাণী হালদার। তাঁর দ্রুত কামব্য়াকের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।