Madhuri-Pakistan: ‘কাশ্মীর হবে ভারতের, বদলে মাধুরী চাই…’, পাকিস্তান সেনার বেয়াড়া আবদার! জানুন পুরো ঘটনা
কার্গিল যুদ্ধের সময় এক পাকিস্তানি সেনা চিৎকার করে এক ভারতীয় সেনাকে বলেছিল যে, সে কাশ্মীর ছেড়ে চলে যাবে। কিন্তু শর্ত একটাই তাঁর হাতে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে তুলে দিতে হবে। জানুন পুরো ঘটনা।
ঘটনাটি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের। সেই সময় সর্বত্র আতঙ্কের পরিবেশ ছিল। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করার জন্য পাকিস্তানি সৈন্যরা এমন এক অদ্ভুত দাবি করেছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না।
মাধুরী দীক্ষিত।
কার্গিল যুদ্ধের সময় এক পাকিস্তানি সেনা চিৎকার করে এক ভারতীয় সেনাকে বলেছিল যে, সে কাশ্মীর ছেড়ে চলে যাবে। কিন্তু শর্ত একটাই তাঁর হাতে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে তুলে দিতে হবে। এরপর, কার্গিল যুদ্ধের বীর শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা, শত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আগে, মাধুরীর পক্ষ নিয়ে এই ‘প্রেম-প্রস্তাবের’ উপযুক্ত জবাবও দিয়েছিলেন।
সেই সময় ভারতীয় সেনা ব্যাটেলিয়নের অধিনায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রা, তার AK-47 থেকে গুলি চালিয়ে জবাব দেন, ‘With love from Madhuri’, যা ছিল পাকিস্তানি সৈন্যদের বেয়ারা আবদারের একটি উপযুক্ত ও সাহসী জবাব। এই ঘটনাটি শুধুমাত্র মাধুরী দীক্ষিতের জনপ্রিয়তারই নয়, বরং যুদ্ধের ভয়াবহতার মধ্যেও ভারতীয় সেনাদের দেশপ্রেম ও সাহসিকতার একটি উদাহরণ হয়ে আছে।
সিমির শোতে হাজির হয়ে এই নিয়ে কথা বলেছিলেন মাধুরী। 'রেন্ডেভু উইথ সিমি গারেওয়াল'-এ মাধুরী দীক্ষিত নিজেই এর উল্লেখ করেছেন। মাধুরী দীক্ষিতকে সিমি প্রশ্ন করেছিল, ‘যুদ্ধ বন্ধ করে ভারতকে কাশ্মীর দেওয়ার বিনিময়ে, পাকিস্তান আপনাকে চেয়েছিল?’ এই কথা শুনে মাধুরী প্রথমে খুব হাসতে শুরু করেন। তারপর বলেন, 'ওহ মাই গড', শুনে একটু মন খারাপ হয়ে গেল। কেমন যেন কনফিউজড হয়ে গেলাম এটা শুনে।'
বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী ডঃ নেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৯৯ সালের ১৭ অক্টোবর। নেনেকে বিয়ে করে সেইসময় অনেকেরই হৃদয় ভেঙেছিলেন মাধুরী দীক্ষিত। বিয়ের পর কেরিয়ার থেকে লম্বা বিরতিও নেন অভিনেত্রী।
মাধুরী দীক্ষিত তার ক্যারিয়ারে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। 'হাম আপকে হ্যায় কন', 'দয়াবন', 'তেজাব', 'রাম লখন', 'ত্রিদেব', 'পরিন্দা', 'দিল', 'সাজন', 'বেটা', 'খলনায়ক', 'দিল তো পাগল হ্যায়'-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের।
News/Entertainment/Madhuri-Pakistan: ‘কাশ্মীর হবে ভারতের, বদলে মাধুরী চাই…’, পাকিস্তান সেনার বেয়াড়া আবদার! জানুন পুরো ঘটনা