Srijit-Mithila-Ayra: সুস্মিতার সঙ্গে সৃজিতের প্রেমচর্চা! কলকাতায় আনার পরেও, কেন মেয়ে আইরাকে বাংলাদেশে ফিরিয়ে নিল মিথিলা?

সৃজিত-মিথিলা খাতায়-কলমে এখনও বিবহিত। ২০১৯ সালে বিয়ে করেন তাঁরা। তারপরে মেয়ে আইরাকে নিয়ে কলকাতাতেই সংসার পাতেন। কিন্তু তারপরে আচমকাই মিথিলা বাংলাদেশে ফিরিয়ে নেন আইরাকে।

Published on: Dec 14, 2025 3:31 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডের অন্দরে কান পাতলেই আজকাল সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে নিয়ে ফিসফাস। তাঁরা যতই প্রেমের কথা অস্বীকার করুন, শোনা যাচ্ছে অনেকদূরই নাকি গড়িয়েছে জল। আজকাল তো পার্টিতেও একসঙ্গেই থাকেন। এমনকী, সুস্মিতার যৌবনের ছোঁয়া যেন বদলে দিয়েছে আজকাল সৃজিতকেও।

কেন আইরাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়েছেন মিথিলা?
কেন আইরাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়েছেন মিথিলা?

এদিকে পরিচালক কিন্তু খাতায়-কলমে এখনও বিবহিত। ২০১৯ সালে বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন সৃজিত। আর তারপর দুজনে ভারতে সংসারও পাতেন। তাঁদের সঙ্গে থাকতে এসেছিলেন মিথিলা-কন্যা আইরাও। আগের সংসার, অর্থাৎ মিথিলা ও বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসানের কন্যা সে। এমনকী সৃজিতকে আইরা ‘আব্বু’ বলেই ডাকত। তবে বছরখানেক পরেই তাল কাটে। আজকাল সেভাবে কাজ ছাড়া ভারতে দেখা যায় না মিথিলাকে।

আরও পড়ুন: বাড়িতে বউ, ৪ সন্তান! শোলে-র সেটে কীভাবে হেমাকে প্রেম নিবেদন করেন ধর্মেন্দ্র?

মেয়েকেও নিয়ে গিয়েছেন তিনি কলকাতা থেকে। মাঝে এখানকারই এক নামি স্কুলে ভর্তি হয়েছিল মিথিলা-কন্যা। কলকাতা ইন্টারন্যাশন্যাল স্কুলে একটা বছর পড়াশোনাও করেছে সে। কেন ফের বাংলাদেশেই নিয়ে গিয়েছেন? বাংলাদেশের এক টক শো-তে হাজির হয়ে খোলাখুলি এই নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল মিথিলাকে। তিনি বলেছিলেন, ‘আফ্রিকায় একটা কথা আছে, একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন। এটাই সত্যি।’ এরপর নিজের বক্তব্য বুঝিয়েও বলেন তিনি। কর্মরত মা তিনি। আইরাও এখন অনেকটাই ছোট। তাই সন্তানের যত্নের জন্য প্রয়োজন পড়ে ঠাকুরদা-ঠাকুমা, শাশুড়ি, বন্ধুদের। আর সেটা রয়েছে বাংলাদেশেই। ‘আমার ঢাকায় চলে যাওয়ার এটাই মূল কারণ ছিল, মেয়েকে পরিবারের সাহচর্য দেওয়া।’, আরও বলেছিলেন মিথিলা।

আরও পড়ুন: ‘শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা?’, মেসির সঙ্গে ছবি তোলায় কুৎসিত আক্রমণ, বউয়ের হয়ে সুর চড়ালেন রাজ, ‘ওর অপরাধ…’

সম্প্রতি একটি বিজ্ঞাপনে মায়ের সঙ্গে কাজ করেছেন আইরা। আর সেই বিশেষ মুহূর্তটি যে কোনো গর্বিত বাবার মতোই কিন্তু সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সৃজিত। লিখেছিলেন, ‘দেখতে দেখতে বড় হয়ে গেল! আমি কি বুড়ো হচ্ছি জানি না, তবে চোখের সামনে সময় উড়ে গেল।’ এমনকী সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সৃজিতের জবাব ছিল, ‘আমার কোনও ছবিতে যদি চরিত্রের সঙ্গে মানিয়ে যায়, অবশ্যই ওকে নিতে চাইব’। স্পষ্ট তাঁদের মাঝে ভৌগলিক দূরত্ব এলেও, ভালোবাসা অটুট। তবে সৃজিত আর মিথিলার বৈবাহিক জীবন নিয়ে এখন গোটাটাই ধোঁয়াশা।