Subhashree-Srabanti: শ্রাবন্তী নাকি ‘বোকা’, এক্কেবারে ‘ইমোশনাল ফুল’! সহ-নায়িকার নামে হঠাৎ এসব কেন বলেন শুভশ্রী?

একসঙ্গে দুজনকে দেখা গিয়েছিল ডান্স বাংলা ডান্সে বিচারকের আসনে। হঠাৎ কেন শ্রাবন্তীর নামে একথা শুভশ্রীর মুখে?

Published on: Jan 11, 2026 12:01 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একথা অনেকেই বলে থাকেন, নায়িকারা কখনও ভালো বন্ধু হতে পারে না! টলিউড বলুন আর বলিউড, সুন্দরী অভিনেত্রীদের ক্যাটফাইট চোখে পড়বেই পড়বে। তা বলে এভাবে প্রকাশ্যে কেউ কাওকে বোকা বলে! তাও আবার জি বাংলার একটি শো-তে! কেন হঠাৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামে একথা বলেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

শ্রাবন্তীর নামে এসব কেন বলেন শুভশ্রী?
শ্রাবন্তীর নামে এসব কেন বলেন শুভশ্রী?

আসলে শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’ শো-তে হয়েছিল এমন কাণ্ড। যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন শুভশ্রী। আর সেখানে র‍্যাপিড ফায়ারে রাজ-পত্নীর কাছে শ্বাশ্বত জানতে চেয়েছিলেন, মিমি-নুসরত-শ্রাবন্তীর মধ্যে কে বোকা?

আরও পড়ুন: আত্মহত্যার চেষ্টা যোগিতার, ভেঙে যায় মিঠুন-শ্রীদেবীর প্রেম! ‘ওরা সারা রাত ধরে…’, দাবি ঘনিষ্ঠের

খুব একটা না ভেবেই শুভশ্রী সেদিন ‘বোকা’ হিসেবে নাম নেন শ্রাবন্তীর। যদিও পরে তাঁর দাবি অভিনেত্রী আসলে নাকি ‘ইমোশনাল ফুল’। এই শো-তেই শুভশ্রী তাঁর আর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে একটি গোপন কথাও ফাঁস করেন। জানান বিভিন্ন জায়গায় শো করতে গেলে অনেক ক্ষেত্রেই দর্শকরা তাঁকে শ্রাবন্তী ভেবে ভুল করেন। একইভাবে শ্রাবন্তীকেও নাকি কখনও ডাকা হয় শুভশ্রী নামে। তবে এটি বেশ পুরনো। এমনকী, তখন রাজের সঙ্গে বিয়েও হয়নি শুভশ্রীর।

সত্যি কি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ‘ইমোশনাল ফুল’? নায়িকার বারবার সম্পর্কে জড়ানো, বিয়ে, বিচ্ছেদের কারণে চরিত্র নিয়ে সমালোচনা কিছু কম হয় না। বরং, একটু নেতিবাচক কারণেই সবসময় খবরে থাকেন তিনি।

আরও পড়ুন: শনিবার আসতেই ভিড় হলে! ৩৭তম দিনে এসেও ধুরন্ধরের জয়জয়কার, রণবীর সিং-এর ছবির মোট আয় কত হল?

তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। প্রথম বিয়ে তো ১৮ বছর হওয়ার আগেই। ইন্ডাস্ট্রিতে শ্রাবন্তীর ঘনিষ্ঠরাও বলে থাকেন, সম্পর্ক নিয়ে বড্ড নাকি তাড়াহুড়ো করে ফেলেছিলেন। যদিও বর্তমানে তিনবার ডিভোর্সের পর, ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সতর্ক অভিনেত্রী। পরপর বেশ বড় প্রোজেক্টের সিনেমায় দেখা গিয়েছে তাঁকে, যার মধ্যে অন্যতম হল দেবী চৌধুরানী। আপাতত কাজেই মন দিয়েছেন বেশি।

এদিকে শুভশ্রীও এখন পরিবার নিয়ে থিতু। একদম প্রাথমিক পর্যায়ে, তাঁর, রাজ আর মিমির মধ্যে একটি ত্রিকোণ তৈরি হলেও বিয়ের পর দু'জনেই খুব খুশি। এক ছেলে ও এক মেয়ের মা-ও এখন অভিনেত্রী। কাজের বাইরে রাজ-ইউভান আর পরিবারকে নিয়েই দিন কাটে।