Jeet-Swastika Breakup: ‘মেয়ে বলে তোমারই দোষ ছিল…’! ৬ বছরের প্রেম, জিতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কী বলেছিলেন স্বস্তিকা
শোনা যায় যে, রবি কিনাগির মস্তান ছবিতে কাজ করার সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। এরপর টলিউডের পার্টি থেকে ছবির প্রিমিয়ার, সর্বত্র একসঙ্গে দুজনে। প্রায় ৬ বছর ছিল এই সম্পর্ক, পরে আলাদা হয় পথ।
১৮ বছর বয়স হতে না হতেই বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে ঠিক হয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের। আর ওই বয়সেই যান ছাদনাতলায়, গাঁটছড়া বাঁধেন তিনি প্রমিত সেনের সঙ্গে। তবে এই বিয়ে সুখের হয়নি। ১৯-২০ বছর বয়সেই গর্ভে আসে কন্যা সন্তান অন্বেষা, আর সাংসারিক কলহর কারণে প্রমিত সেনের ঘর ছাড়েন স্বস্তিকা মুখোপাধ্যায়।
কেন হয়েছিল জিৎ আর স্বস্তিকার বিচ্ছেদ?
এরপরই আসলে অভিনেত্রী টলিউডে শুরু করেন তাঁর কেরিয়ার। আর তার কিছু সময় পরই একে-অপরের প্রেমে পড়েন জিৎ ও স্বস্তিকা। শোনা যায় যে, রবি কিনাগির মস্তান ছবিতে কাজ করার সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। এরপর টলিউডের পার্টি থেকে ছবির প্রিমিয়ার, সর্বত্র একসঙ্গে দুজনে। যদিও এরপর ভেঙে যায় তাঁদের সম্পর্ক। যা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন, স্বস্তিকার বিবাহিত তকমা, এবং এক সন্তানের মা হওয়াই নাকি কাল হয় এই সম্পর্কে। অন্যদিকে কেউ বলেন, জিৎ-স্বস্তিকার মাঝে ঢুকে পড়েছিলেন কোয়েল। আবার এও শোনা যায়, জিতের ঘরনী হতে গেলে, নিজের অভিনয় কেরিয়ার বিসর্জন দিতে হত স্বস্তিকাকে, আর নায়িকা তাতে রাজি হননি।
সে যাই হোক, বিচ্ছেদের কারণ নিয়ে স্বস্তিকা বা জিৎ কখনো কথা না বললেও, এক সাক্ষাৎকারে নায়িকাকে বলতে শোনা গেল, তাঁর মেয়ে অন্বেষা জিৎকে ঠিক কতটা পছন্দ করেন।
এক সাক্ষাৎকারে এই নিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘আমার মেয়ের এখনও মত আছে আমার আর জিতের সম্পর্কে। আসলে আমরা ৬ বছর একসঙ্গে ছিলাম। ও তো আমার উপর এখনও রেগে যায়, বলে তোমার দোষ ছিল। যাই হোক না কেন, আমি কখনো ক্ষমা করব না তোমাকে।’ অভিনেত্রী আরও বলেছিলেন, ‘আসলে ও খুব ঘনিষ্ঠ ছিল জিতের সঙ্গে। আমরা ৬ বছর ছিলাম একসঙ্গে। আর বড় হওয়ার পর তো বলে, এত সুন্দর একটা পুরুষ, এ তুমি কী করলে মা!’
স্বস্তিকা এই সাক্ষাৎকারে আরও বলেছিলেন যে, জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া শুধু তাঁর মেয়ে অন্বেষা নয়, প্রভাব ফেলেছিল তাঁর মা ও বোন অজপার উপরেও। ঝরঝর করে কেঁদেছিলেন অভিনেত্রীর বোন। ‘মা আর বোন সবসময় ওর পক্ষই নিত সবসময়। আমার বোন তো ওর বিয়েতেও গিয়েছিল। বোনের কান্না দেখে আমি বলেছিলাম, এসব কী নাটক হচ্ছে!’
News/Entertainment/Jeet-Swastika Breakup: ‘মেয়ে বলে তোমারই দোষ ছিল…’! ৬ বছরের প্রেম, জিতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কী বলেছিলেন স্বস্তিকা