দর্শনাকে প্রেম নিবেদন করতে গিয়ে মুখ ফসকে সৌরভ বলে ফেললেন অন্য নাম, তারপর?
এই মুহূর্তে আকাশে বাতাসে চলছে, শুধুমাত্র প্রেমের রেশ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে একের পর এক স্পেশাল দিন পালন করা। চকলেট ডে থেকে শুরু করে প্রপোজ ডে, বাঙালি সহ সকলে মেতে উঠেছে শুধুমাত্র ভালোবাসার মরশুমে।
এই মুহূর্তে আকাশে বাতাসে চলছে, শুধুমাত্র প্রেমের রেশ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে একের পর এক স্পেশাল দিন পালন করা। চকলেট ডে থেকে শুরু করে প্রপোজ ডে, সকলে মেতে উঠেছে শুধুমাত্র ভালোবাসার মরশুমে।

প্রসঙ্গ যখন ভালোবাসার তখন টলিউডের অন্যতম লাভ বার্ড সৌরভ দাস এবং দর্শনা বণিকের নাম না করলে কি করে চলে! ভালোবাসার এই গোটা সপ্তাহ জুড়ে যতই কাজ থাকুক না কেন স্ত্রীকে কিন্তু ঠিক মনে করে ভালোবাসার কথা জানাতে ভোলেননি অভিনেতা।
কিন্তু দর্শনাকে প্রপোজ করতে গিয়েই ঘটে গেল যত বিপত্তি। স্ত্রীকে ভালোবাসার কথা জানাতে গিয়ে আচমকা সৌরভের মুখে অন্য একজনের নাম, যা শুনে চমকে গেল দর্শনা। স্ত্রীকে ভালোবাসার কথা বলতে গিয়ে হঠাৎ করে কার কথা বলে ফেললেন সৌরভ?
আরও পড়ুন: শুধুই সন্তানদের নিয়ে চিন্তা! দূরত্ব বাড়ছে কমলিনী-স্বতন্ত্রর, মন খারাপ দর্শকদের
না, প্রাক্তন অথবা অন্য কোনও নারীর নাম নয় বরং দর্শনাকে ভালোবাসার কথা বলতে গিয়ে আচমকা, যিশু সেনগুপ্তের নাম নিয়ে ফেলেন সৌরভ। সৌরভের মুখে ‘যিশুদা’ কথা শোনার পরেই হাসতে শুরু করেন দর্শনা। যদিও প্রথম ভুল সঙ্গে সঙ্গে শুধরে নিয়ে আবার দর্শনাকে ভালবাসার অঙ্গীকার করেন সৌরভ।
সম্পত্তি টিভি নাইন বাংলা একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে, প্রপোজ ডে উপলক্ষে দর্শনাকে ভালবাসার কথা জানাতে গিয়ে সৌরভ বলেন, যিশু দা, সরি সরি দর্শনা আমি তোমাকে খুব ভালোবাসি। সৌরভের মুখে যিশু দার কথা শুনে চোখ বড় হয়ে যায় দর্শনার।
তবে প্রপোজ করতে গিয়ে সামান্য ভুল করে ফেললেও সৌরভ জানান, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দর্শনাকে একটি ক্যান্ডেল লাইট ডিনার করাতে নিয়ে যাবেন তিনি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।
আরও পড়ুন: 'এই ভুলের দায় কার...', হঠাৎ কেন এমন পোস্ট করলেন জীতু? কী হল অভিনেতার?
প্রসঙ্গত, নীলাঞ্জনা শর্মার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর সৌরভ দাসের সঙ্গে যৌথ উদ্যোগে ['হোয়াই সো সিরিয়াস' নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু সেনগুপ্ত। ইতিমধ্যেই এই প্রযোজনা সংস্থার অধীনে বেশ কিছু ছোট ছোট প্রজেক্টের কাজ হয়েছে।
তবে আগামী দিনে এই প্রযোজনা সংস্থার অধীনে একটি ছবি নাকি তৈরি হতে চলেছে যেখানে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। যদিও এই ব্যাপারে অফিসিয়ালি এখনও কিছু শোনা যায়নি।
E-Paper











