Hiran-Anindita: ডিভোর্স না দিয়ে ‘মেয়ের বয়সী’কে ২য় বিয়ে! কে বেশি বড়লোক, বিজেপি নেতা হিরণ না প্রথম বউ অনিন্দিতা?
মঙ্গলবার বেলার দিকে আচমকাই একগুচ্ছ ছবি শেয়ার করেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, যা তাঁর হিন্দু রীতিতে করা তাঁর বিয়ের। এদিকে তাঁর প্রথম স্ত্রীয়ের দাবি, দুজনের এখনও ডিভোর্সই হয়নি।
হিরণ চট্টপাধ্যায় এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কারণ? দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা। আর সেটাও প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই। এমনকী, তাঁর মেয়ে বা বাউ কারও কাছেই খবর ছিল না যে, দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন হিরণ। মঙ্গলবার বেলার দিকে আচমকাই একগুচ্ছ ছবি শেয়ার করেন বিজেপি বিধায়ক, যা তাঁর হিন্দু রীতিতে করা তাঁর বিয়ের। যা আয়োজন করা হয়েছিল কাশীধামে।

২০০৭ সালে বাংলা সিনেময় অভিষেক হয় হিরণের। তবে সিনেমা কেরিয়ার যখন তলানিতে, তখন রাজনীতির জগতে পদার্পন। একসময় তৃণমূলেই ছিলেন হিরণ। পরে একুশের নির্বাচনের আগে বিজেপিতে যোগ। ২০২৪-এ লোকসভা ভোটে লড়েছিলেন দেবের বিপরীতে। জিততে পারেননি যদিও। সেইসময় নির্বাচনী হলফনামায় দিয়েছিলেন নিজের সম্পত্তির হিসেব।
কে বড়লোক হিরণ না স্ত্রী অনিন্দিতা?
২০২৪ সালে জমা দেওয়া সেই হলফনামা অনুসারে, ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লক্ষ ৪২ হাজার ৫৭০ টাকা। সঙ্গে জানান যে, ৯০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তাঁর। এছাড়াও রয়েছে একাধিক বিমা এবং ফিক্সড ডিপোজিট, যার মূল্য প্রায় ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার টাকা।
স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের আয়ের হিসেবও জানিয়েছিলেন হলফনামায়। সেখানে অভিনেতা জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে অনিন্দিতার আয় ছিল ৫ লক্ষ ৪৭ হাজার ১০০ টাকা। ২ লক্ষ টাকা নগদ রয়েছে তাঁর। সঙ্গে ৫ লাখ টাকার একটা গাড়ি। আর আছে ১৮ লাখ টাকার সোনার গয়না। হিরণের মেয়েও কিন্তু অনেক টাকার মালিক। সে প্রায় ৪২ লক্ষ টাকার মালিক।
কী করেন অনিন্দিতা?
হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা পেশায় ডিজাইনার। তাঁর রয়েছে ডিজাইনার বুটিক। যেখানে এথনিক পোশাক পাওয়া যায়। এছাড়া ক্যাফের ব্যবসাও চালান। অভিনেতা-বিধায়ক বরের বিয়ের ছবি সামনে আসর পর মিডিয়াকে অনিন্দিতা জানিয়েছেন যে, মাজমাধ্যমের ছবি থেকেই হিরণের বিয়ের বিষয়টি জেনেছেন। সঙ্গে দাবি, তুমুল মানসিক অশান্তির মধ্যে দিয়ে তিনি এবং তার মেয়ে যাচ্ছেন কয়েকবছর ধরে। হিরণ তাদের নানাভাবে মানসিক অত্যাচার করেছে।
প্রসঙ্গত, হিরণ যেই মহিলাকে দ্বিতীয় বিয়ে করেছেন তাঁর নাম ঋতিকা গিরি, বয়স মাত্র ২১। পেশায় মডেল। দুটি সৌন্দর্য প্রতিযোগিতাও জিতেছেন। সঙ্গে যোগায় গোল্ড মেডেলিস্ট। অনিন্দিতার দাবি, তিনি এতদিন জানতেন যে হিরণের পার্সোনাল অ্যাসিস্টেন্ট হলেন ঋতিকা। এমনকী, তাঁকে ব্ল্যাকমেল করেন ঋতিকা, এমনটাও নাকি বউকে বলেছিলেন হিরণ। আপাতত গোটা ব্যাপারটা নিয়েই চরম বিতর্ক চলছে।
E-Paper











