Serial Update: নীল নয়, আরও বড় চমক! স্টার জলসার ঘূর্ণির নায়ক হচ্ছেন ‘গীতা এলএলবি’-র এই অভিনেতা
বহুদিন ধরেই জল্পনা চলছে যে, কে হবে স্টার জলসায় নতুন শুরু হতে চলা ঘূর্ণি মেগার নায়ক-নায়িকা। অবশেষে সেই রহস্যের পর্দা উঠল। নীল ভট্টাচার্য থাকছেন না, তাহলে হিরো কে?
স্টার জলসার পর্দায় আসতে চলা নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’ নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। বিশেষ করে—কে হচ্ছেন এই মেগার নায়ক-নায়িকা, তা নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেই রহস্যের পর্দা উঠল।

‘ঘূর্ণি’-র নায়ক কে?
নতুন এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা কুণাল শীল-কে। ইতিমধ্যেই টেলিভিশন দর্শকদের কাছে পরিচিত মুখ তিনি। এর আগে গীতা এলএলবি-তে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই ভক্তরা তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। ‘ঘূর্ণি’-র মাধ্যমে কুণাল আবারও ছোটপর্দায় ফিরছেন—এবার একেবারে নতুন চরিত্রে।
‘ঘূর্ণি’-র প্রেক্ষাপট
ঘূর্ণি-র গল্প ঘিরে একজন মহিলা ক্রিকেটারের জীবনসংগ্রাম। ক্রীড়াজগতের চ্যালেঞ্জ, ব্যক্তিগত লড়াই এবং স্বপ্নপূরণের গল্প—সব মিলিয়ে এটি হতে চলেছে এক অনুপ্রেরণামূলক যাত্রা। আপাতত এআই ভিত্তিক প্রোমো শেয়ার করা হয়েছে। তাই গল্প নিয়ে বিস্তারিত আভাস মেলেনি।
নায়িকা ও অন্যান্য চরিত্র
খবর ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যাবে একেবারে নতুন মুখ অম্বিকা মালাকারকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অভিনেত্রী মল্লিকা মজুমদার। ইতিমধ্যেই প্রোমোর শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে, এবং খুব শিগগিরই নতুন প্রোমো দর্শকদের সামনে আসবে।
জল্পনার অবসান
প্রথমদিকে নায়কের চরিত্র নিয়ে নানা নাম শোনা যাচ্ছিল, যার মধ্যে নীল ভট্টাচার্য-র নামও উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত সব জল্পনার ইতি টেনে কুণাল শীলের নামই চূড়ান্ত হয়েছে।
স্টার জলসার আসন্ন প্রোজেক্ট
স্টার জলসায় একের পর এক নতুন ধারাবাহিক আসায় স্লট পরিবর্তন ও পুরনো মেগার ভাগ্য নিয়েও চলছে আলোচনা। ‘ঘূর্ণি’ সম্প্রচারের সময়সূচি ও কোন ধারাবাহিক তার জায়গা ছাড়বে—তা জানতে এখন দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে স্লট ঘোষণা হয়ে গিয়েছে প্রতীজ্ঞার। যাত রয়েছেন রণজয় বিষ্ণু ও অভীকা মালাকার। এটি আসছে রাত ৯টায়। এই সময়ে এতদিন দর্শক দেখতেন গৌরব-শোলাঙ্কির ধারাবাহিক 'মিলন হবে কতদিনে'। এবার থেকে সেই মেগাকে দেখা যাবে রাত ১১:০০। এখন দেখার ঘূর্ণি কার জায়গা নেয়।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











