লন্ডনে কর্মরত স্বস্তিকা-কন্যা! কেন মা বা বাবা, কারও পদবি ব্যবহার করেন না অন্বেষা?

বিগত কয়েক বছর ধরে উচ্চশিক্ষার জন্য ব্রিটিশ যুক্তরাজ্যে অন্বেষা। সেখানেই চাকরি করছেন। সোশ্যাল মিডিয়ায় শুধু অন্বেষাই ব্যবহার করেন তিনি। কেন নেই মা বাবা বাবা, কারও পদবিই?

Updated on: Dec 13, 2025 1:58 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রমিত সেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। মাত্র ২০ বছর বয়স যখন তাঁর, জন্ম হয় মেয়ে অন্বেষার। বিয়ে সুখের হয়নি। এমনকী, মেয়েকে গর্ভে নিয়েই ছেড়েছিলেন স্বামীর ঘর। এরপর অভিনেত্রী হিসেবে টলিউডে নাম করেছেন। শুধু তাই নয়, অন্বেষাকেও একা হাতে বড় করেছেন তিনি। কিন্তু জানেন কি, নামের সঙ্গে বাবা বা মা, কারও পদবিই ব্যবহার করেন না অন্বেষা। কী কারণ রয়েছে এর পিছনে?

কেন পদবি ব্যবহার করেন না স্বস্তিকা-কন্যা অন্বেষা?
কেন পদবি ব্যবহার করেন না স্বস্তিকা-কন্যা অন্বেষা?

বিগত কয়েক বছর ধরে উচ্চশিক্ষার জন্য ব্রিটিশ যুক্তরাজ্যে অন্বেষা। মায়ের পথ ধরে, বিনোদন দুনিয়ায় পা রাখার কোনো ইচ্ছেই তাঁর নেই। লেখাপড়া শেষ করে, আপাতত চাকরি করছেন। স্বস্তিকাও সময় পেলেই চলে যান মেয়ের কাছে। মা-মেয়েতে মিলে ঘুরে বেড়ান ইতিউতি।

আরও পড়ুন: মেসিকে সামনে পেয়ে উৎফুল্ল আব্রাম, তুলল ছবি! আর ছেলের ফোটো তুলে দিলে বাবা শাহরুখ খান

তবে অভিনেত্রী মায়ের মেয়ে হয়েও খুব সহজ ছিল না অন্বেষার জীবন। এক সাক্ষাৎকরে স্বস্তিকাকে বলতে শোনা গিয়েছিল, সিঙ্গল মাদারের মেয়ে হওয়ায় কলকাতার নামী স্কুল একসময় ভর্তি নিতে চায়নি স্বস্তিকা-কন্যাকে। তবে লড়াই ছাড়েননি মা-মেয়ে। পড়াশোনায় বারাবরই তুখোড় অন্বেষা। মুম্বইয়ের নামী কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি করেন। আর তারপর স্কলারশিপ পেয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন অন্বেষা। ২০২৪ সালে হাতে পেয়েছেন স্নাতকোত্তর ডিগ্রি। এরপর করেছেন পিএইচডি।

আরও পড়ুন: শিবসেনা করতেন দেবের মা! ‘বাবা সিপিএম ভোটার, মা-বোন তখন বিজেপি…’!, খাবার টেবিলে কী হত, খোলসা নায়কের

তবে খাতায়-কলমে অন্বেষার পদবি ‘সেন’ হলেও, সোশ্যাল মিডিয়ায় তাঁর নামের পাশে মা বা বাবা কারও পদবিই নেই। যদিও এই নিয়ে কখনো কথা বলেননি স্বস্তিকা বা অন্বেষা কখনো। বরং, মাকে নিয়ে তিনি যে ঠিক কতটা গর্বিত, তা স্পষ্ট হয়ে ওঠে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নানা পোস্টে।

আরও পড়ুন: বাবার কোলের এই খুদে নামি বলিউড নায়িকা, লেখাপড়ায় তুখোড়, ছিলেন ট্রিপল স্নাতক, মিউজিক নিয়েও বিএ, বলুন তো কে?

এদিকে প্রমিত সেনের সঙ্গে ছাদ আলাদা হলেও, এই দীর্ঘ সময় পার করেও, এখনও আইনিভাবে বিচ্ছেদ পাননি। খাতায় কলমে ডিভোর্স হয়নি, নানা আইনি জটিলতায় তা আটকে। তবে মা-মেয়ের জীবন আটকে থাকেনি এসব কিছুতেই।