গতবছর থেকে সংবাদমাধ্যমের শিরোনাম বারবার ছিনিয়ে নিয়েছেন গোবিন্দা পত্নী সুনীতা আহুজা। স্বামীকে নিয়ে বহুবার বহু মন্তব্য করেছেন তিনি। সংবাদমাধ্যমে একাধিকবার উঠে এসেছে এই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও। গোবিন্দার ক্যারিয়ার নিয়েও একাধিকবার মুখ খুলতে দেখা দিয়েছে তাঁর স্ত্রীকে।
বড় পর্দায় পা রাখতে চলেছেন তারকা পত্নী
কিন্তু এবার স্বামীকে টেক্কা দিতে বড় পর্দায় পা রাখতে চলেছেন সুনীতা। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের ব্যানারে অভিষেক হতে চলেছে গোবিন্দা পত্নীর। এই সিনেমায় নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
যদিও সিনেমার নাম অথবা ছবি মুক্তির তারিখ এখনো প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে, আগামী ২০ দিন ব্যাপী চলবে এই ছবির কাজ। যদিও এই বিষয় নিয়ে নির্মাতা অথবা গোবিন্দা পত্নী কেউ কোন কথা বলেননি। তবে যদি সত্যিই এটা হয় তাহলে বলতেই হয়, স্বামীর কেরিয়ার যেখানে প্রায় অস্তগামী সেখানে নতুন করে নিজের কেরিয়ার শুরু করতে চলেছেন সুনীতা।
প্রসঙ্গত, ২০২৫ সালে প্রথম গোবিন্দার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে লাইম লাইট ছিনিয়ে নিয়েছিলেন সুনীতা। অভিনেতার একাধিক নারীর সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে তিনি কেন নিজের জীবনে পরবর্তীকালে সফল হতে পারলেন না সেই সব বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে।
যদিও সুনীতা যে অভিযোগ আনেন না কেন সেই অভিযোগ বারবার নস্যাৎ করে দিতে দেখা যায় গোবিন্দাকে। বারবার তিনি সংবাদমাধ্যমকে এমনটাই বলেন যে সবকিছু ঠিক আছে কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, গোবিন্দা এবং সুনীতা দীর্ঘদিন ধরে আলাদা থাকেন। এক ছাদের তলায় থাকেন না তাঁরা।
তবে একজন স্ত্রী হিসাবে যে তিনি সবসময় নিজের দায়িত্ব সমানভাবে পালন করেছেন কিন্তু এবার দেখার পালা একজন অভিনেত্রী হিসেবে তিনি কতটা যোগ্য এবং মানুষের মন তিনি কতটা জয় করে নিতে পারেন।।