মৃত্যুশয্যায় পারুলকে প্রেম নিবেদন করবে রায়ান? পরিণীতার নতুন প্রোমোয় বড় চমক
টিআরপি তালিকায় প্রথম সারির মেগার মধ্যে অন্যতম 'পরিণীতা'। ধারাবাহিকের নায়ক-নায়িকা পারুল রায়ানের জীবনে নানা ওঠা পড়া এসেছে। কিন্তু একে অপরের পাশে থেকেই তার মোকাবিলা করেছে তারা
টিআরপি তালিকায় প্রথম সারির মেগার মধ্যে অন্যতম 'পরিণীতা'। ধারাবাহিকের নায়ক-নায়িকা পারুল রায়ানের জীবনে নানা ওঠা পড়া এসেছে। কিন্তু একে অপরের পাশে থেকেই তার মোকাবিলা করেছে তারা। তবে এত কিছু মধ্যেও পারুল-রায়ানের প্রেম সেভাবে ফুটে ওঠেনি। উল্টে পারুল সন্দেহ করেছে তাদের মাঝে রয়েছে কোনও তৃতীয় ব্যক্তি। কিন্তু আদৌকে সে তৃতীয় ব্যক্তি নাকি পারুলকেই ভালোবাসে রায়ান? এবার যা প্রকাশ পাবে। ধারাবাহিকের নতুন প্রোমো এল বড় চমক।

মেগায় দেখা যাচ্ছিল পারুল আর রায়ান তাদের ইউনিভার্সিটি গন্ডি পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করেছে। তবে পারুলের পোশাক, তার আঞ্চলিক ভাষায় কথা বলা ইত্যাদি নানা কারণে পিওর লাইফে সিইও সংযুক্তা তার ইন্টারভিউ নিতে অস্বীকার করে। তারপর রায়ানের বুদ্ধি পারুল পিওর লাইফের চেয়ারম্যানের মন জয় করে চাকরি পায়।
তবে এই অপমান মানতে না পেরে সংযুক্তা নানা ভাবে পারুলকে বিপদে ফেলার চেষ্টা করে। তবে বুদ্ধির জোরে পারুল নানা ভাবে সেই সব বিপদের হাত থেকে বেঁচে যায়। শেষে উপায় না দেখে সংযুক্তা পারুলের ইউনিভার্সিটির শত্রু শিরীনের সাহায্য নেয়। কোম্পানীতে নতুন নিয়ম জারি করে যে স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করতে পারবে না। তবে এই অন্যায় নিয়মের প্রতিবাদ জানায় পারুল-রায়ান। কিন্তু সেখানে কাজ না হলে বাধ্য হয়ে তাদের আইনের পথ বেছে নিতে হয়। তবে সেখানেও সংযুক্তা অফিসে বোনাসের লোভ দেখিয়ে বাকি কর্মীদের পারুল-রায়ানের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে। কিন্তু শেষ পর্যন্ত সংযুক্তাদের ভিডিয়ো দেখিয়ে সে যাত্রাতেও পরিত্রাণ পায় পারুলরা।
তবে মেগার প্রোমোতে দেখা গেল বড় চমক। কারণে সেখানে দেখা গিয়েছে শেষ পর্যন্ত সংযুক্তাদের ষড়যন্ত্রের কাছে ধরাশায়ী হয়ে হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে পারুল। আর তাকে বাঁচাতে রায়ান তার লুকিয়ে রাখা ভালোবাসাকে সামনে আনছে। সেখানে রায়ানকে বলতে শোনা যায়, 'সিক্রেটটা না জেনেই চলে যাবি পারুল? তুই জানতে চেয়েছিলি না কাকে পাওয়ার জন্য আমি তোকে হারাতে চাই? যাকে পাওয়ার জন্য তোর সঙ্গে কম্পিটিশন করি তার নাম....'
তার নাম কি পারুল না অন্য কিছু? তা অবশ্য প্রোমোয় দেখানো হয়নি। তা জানতে গেলে ২১ ও ২২ ডিসেম্বর রাত ৮টায় জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে।












