লীনার সঙ্গে কাজ নয়! বন্ধ হতে চলেছে কনে দেখা আলো? কে পারবে লাজু-অনুভবদের বাঁচাতে?
লীনা গঙ্গোপাধ্য়ায় গল্প লেখেন কনে দেখা আলোর। এই মেগার প্রযোজনা সংস্থা লীনা-পুত্র অর্কর অর্গানিক। এর জেরেই বন্ধের মুখে কনে দেখা আলো। শেষমেষ কী হবে?
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর বিতর্ক যেন কিছুতেই থামছে না। আর সব বিতর্কের আঙুল উঠছে লীনা গঙ্গোপাধ্যায়ের দিকে। প্রযোজনা সংস্থা নিজের গাফিলতি ঢাকতে অভিনেতার মৃত্যুর পর একের পর এক মিথ্যাচার করেছে, দাবি রাহুলে বিধবা স্ত্রী প্রিয়াঙ্কার। পুলিশি তদন্ত এগোচ্ছে নিজ গতিতে, তবে লীনা গঙ্গোপাধ্য়ায় ও শৈবাল বন্দ্য়োপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সঙ্গে আর কাজ নয়। মঙ্গলে, আর্টিস্ট ফোরামের সদস্যা বৈঠকে বসেছিল।

বৈঠক শেষে ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট জানান, ম্যাজিক মোমেন্টস বা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্য়োপাধ্যায় জড়িত রয়েছেন, এমন কোনও সিরিয়ালের কাজে অংশ নেবে না কলাকুশলীরা। ফোরামের তরফে যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট লেখা অর্গানিক স্টুডিওজ-এর কনে দেখা আলো-তেও কোনও কলাকুশলী অংশ নেবে না।
সরাসরি ম্য়াজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার মেগা নয় জি বাংলার কনে দেখা আলো। এই মেগার দায়িত্বে রয়েছে লীনা পুত্র অর্ক গঙ্গোপাধ্য়ায়ের অর্গানিক স্টুডিওজ। তবে এই সিরিয়ালেরও কাহিনিকার তথা চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। ছেলের প্রযোজনা সংস্থার সঙ্গেও তাই সরাসরি জড়িয়ে লীনা। তাই চিরসখা, ভোলে বাবা পার করেগার পাশাপাশি লাজু-অনুভবের গল্পেও যবনিকা পডডল বলে!
কনে দেখা আলো শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হওয়াতেই মন ভেঙেছে ভক্তদের। চিরসখা ও ভোলে বাবা পার করেগা নিশ্চিতভাবে শেষ হলেও কনে দেখা আলোর জন্য় ক্ষীণ আশার আলো রয়েছে। প্রথমত, যদি লীনা গঙ্গোপাধ্য়ায় সরে দাঁড়ান অর্গানিকের এই মেগা থেকে। অর্থাৎ গল্প লেখার দায়ভার বর্তায় অন্য় কারুর উপর। অথবা সিরিয়ালের প্রযোজনা সংস্থাকেই বদলে দেয় জি বাংলা।
অতীতে এমন বেশকিছু উদাহরণ আছে, যেখানে প্রযোজনার রাশ নিজের হাতেই তুলে নিয়েছে চ্য়ানেল। এক্ষেত্রেও তেমন কিছু কি ঘটবে? এখনও তা স্পষ্ট নয়। কনে দেখা আলোর লাজু-অনুভব জুটি শুরু থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। তাই মাঝপথে এই গল্পের রাশ টানা হলে ফ্যানেরা হতাশ হবেন তা বলাই বাহুল্য
সাইনা-সোমরাজের রাসায়ন এই গল্পের মূল ইউএসপি। অনুবন্তী জুটির ভক্তরা আপাপতত কোনও মীরাকেলের আশায়। সেই প্রার্থনায় কি সারা দেবে চ্যানেল? ওদিকে জলসায় শেষ হচ্ছে চিরসখা, লীনা-শৈবালের ম্য়াজিক মোমেন্টেসের সেই মেগার বদলে ১৩ই এপ্রিল থেকে আসছে সুরিন্দর ফিল্মসের সংসার সংকীর্তণ। সেই মেগায় লিড রোলে রয়েছেন মানালি দে এবং সব্যসাচী চৌধুরী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











