১৫০ কিমি বেগে গাড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা! ঘটনা লাইভস্ট্রিম বিগ বস প্রতিযোগীর, ভর্তি ICU-তে
ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া জগতের পরিচিত মুখ, ‘UK07 Rider’ খ্যাত অনুরাগ ডোভাল এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মানসিক অবসাদগ্রস্ত বিগ বস প্রতিযোগী নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলেন। কী ঘটেছে?
‘আর কেউ বাকি নেই যাকে ফোন করব... চলো, এক শেষ রাইডে যাওয়া যাক।’ ইনস্টাগ্রাম লাইভে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে এই কথাগুলো বলেই নিজের টয়োটা ফরচুনার গাড়ির গতি বাড়িয়ে দিলেন জনপ্রিয় ইউটিউবার অনুরাগ ডোভাল! এর কয়েক মুহূর্ত পরেই সব অন্ধকার। দিল্লির এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল অনুরাগকে। গোটা ঘটনায় স্তম্ভিত নেটপাড়া। এমনভাবেই আত্মহত্যার চেষ্টা করলেন জনপ্রিয় ইউটিউবার।

পারিবারিক বিবাদ ও মানসিক যন্ত্রণা:
দুর্ঘটনার কয়েক দিন আগে থেকেই অনুরাগ তাঁর মানসিক বিপর্যয়ের কথা সামাজিক মাধ্যমে শেয়ার করছিলেন। ‘Last Message’ শিরোনামে একটি দীর্ঘ ভিডিওতে তিনি বিস্ফোরক অভিযোগ আনেন নিজের পরিবারের বিরুদ্ধে। অনুরাগের দাবি, অন্য জাতে বিয়ে করার অপরাধে তাঁর বাবা-মা তাঁকে ও তাঁর স্ত্রীকে মেনে নেননি। বিয়ের আগে তাঁকে আত্মীয়দের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল, যা তাঁকে চরম অপমানের দিকে ঠেলে দেয়।
যদিও অন্য জাতির স্ত্রীর সঙ্গে বিয়ে টেকেনি। বিচ্ছেদ এবং পরিবারের অসহযোগিতায় তিনি দীর্ঘদিন ধরেই আত্মহত্যার চিন্তা করছিলেন।
ভাইয়ের পাল্টা দাবি:
তবে অনুরাগের এই বয়ানকে চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁর ভাই কলম ডোভাল। সামাজিক মাধ্যমে স্ক্রিনশট শেয়ার করে তিনি দাবি করেছেন, অনুরাগ সত্য গোপন করছেন। তাঁর অভিযোগ, অনুরাগ তাঁর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং শারীরিক হেনস্থা করেছিলেন, যার কারণেই তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান।
দুর্ঘটনার সেই শিউরে ওঠা মুহূর্ত:
শনিবার রাতে দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে লাইভ চলাকালীন অনুরাগের গাড়ির স্পিডোমিটারে গতি দেখাচ্ছিল ১৪০-১৫০ কিমি প্রতি ঘণ্টা। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘মা, যদি পরের জন্মে আসি, শুধু একটু ভালোবাসা দিও।’ এর পরেই ‘গুডবাই’ জানিয়ে গাড়িটি ডিভাইডারে আছড়ে ফেলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা দ্রুত গাড়ি থেকে তাঁকে বের করে আনলে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া যায়।
উদ্বিগ্ন ভক্ত ও সহকর্মীরা:
বিগ বস ১৭-র এই প্রাক্তন প্রতিযোগীর জন্য সরব হয়েছেন বিনোদন জগতের অনেকেই। অভিনেতা প্রিন্স নারুলা ট্রোলারদের ধিক্কার জানিয়ে লিখেছেন, ‘লজ্জা হওয়া উচিত তাঁদের যারা ওর এই অবস্থাতেও মস্করা করছে।’ অভিষেক কুমার জানিয়েছেন, তিনি দু’দিন ধরে অনুরাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অনুরাগের ম্যানেজার রোহিত পাণ্ডে ভক্তদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











