'লাগবে না ১৫ লক্ষ টাকা', পোস্ট রোদ্দুরের মায়ের, কেমন আছে খুদে?

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই খবর ঘুরে বেড়াচ্ছিল, ডান্স বাংলা ডান্স খ্যাত রোদ্দুর রায় ফুসফুসের সংক্রমণে আক্রান্ত। যে ছোট্ট ছেলেটি ডান্স বাংলা ডান্সের মঞ্চ দাপিয়ে বেড়াত, তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকে রেখে চোখে জল চলে আসে সকলের।

Mar 13, 2026, 22:15:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই খবর ঘুরে বেড়াচ্ছিল, ‘ডান্স বাংলা ডান্স খ্যাত’ রোদ্দুর চট্টোপাধ্য়ায় ফুসফুসের সংক্রমণে আক্রান্ত। যে ছোট্ট ছেলেটি ডান্স বাংলা ডান্সের মঞ্চ দাপিয়ে বেড়াত, তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকে রেখে চোখে জল চলে আসে সকলের।

'লাগবে না ১৫ লক্ষ টাকা', পোস্ট রোদ্দুরের মায়ের, কেমন আছে খুদে?
'লাগবে না ১৫ লক্ষ টাকা', পোস্ট রোদ্দুরের মায়ের, কেমন আছে খুদে?

রোদ্দুরের শারীরিক অবস্থার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় রোদ্দুরের বাবা-মা জানান, একটি অপারেশন করতে হবে রোদ্দুরের তার জন্য দরকার ১৫ লক্ষ টাকা। সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান রোদ্দুরের বাবা-মা। এই খবরটি ছড়িয়ে পড়ার পরেই অঙ্কুশ হাজরা থেকে শুরু করে জীতু, সকলে এগিয়ে আসেন খুদে শিল্পীর পাশে।

আরও পড়ুন: 'সবকিছুই ভালো লাগে ওর...', প্রবাহকে ভুলে কার প্রেমে মজলেন দেবলীনা?

তবে এবার রোদ্দুরের মা যে পোস্ট করলেন সেটি অত্যন্ত স্বস্তির। রোদ্দুরের মা মেঘা চট্টোপাধ্যায় পোষ্টের মাধ্যমে জানিয়েছেন, গত ৯ মার্চ রোদ্দুরকে আইসিউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন করার কোনও প্রয়োজন নেই আপাতত। ওষুধ এবং ইনজেকশনের মাধ্যমেই রোদ্দুর সুস্থ হয়ে উঠবে।

সব থেকে বড় কথা হল, যে ১৫ লক্ষ টাকার জন্য রোদ্দুরের বাবা-মা ভীষণ অসহায় হয়ে পড়েছিলেন, সেই টাকা এখন প্রয়োজন নেই। চিকিৎসকরা জানিয়েছেন, ৬ লক্ষ টাকার মধ্যেই সমস্ত চিকিৎসা হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই এই কথা শোনার পর রোদ্দুরের বাবা মায়ের মুখে হাসি ফুটেছে। সন্তানকে তারা সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবেন, এটাই এখন সবথেকে ভালো খবর।

আরও পড়ুন: নতুন রূপে ফিরতে চলেছেন স্বস্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

প্রসঙ্গত, রোদ্দুরের মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন গত ৫ মার্চ হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে রোদ্দুর। শ্বাসকষ্ট শুরু হওয়ায় প্রথমে শিশু মঙ্গল হাসপাতাল এবং পরবর্তীকালে বাইপাসের অ্যাপেলো হাসপাতালে ভর্তি করানো হয় রোদ্দুরকে। জানা যায়, রোদ্দুর নিউমোনিয়ায় আক্রান্ত এবং বাম দিকের ফুসফুসে জল জমে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকদের মতে, ফুসফুসের কাজ আগের থেকে কমে গিয়েছিল তাই অপারেশনের মাধ্যমে শরীর থেকে জমা জল বের করার ব্যবস্থা করা হয়। এরপরও শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে থাকে রোদ্দুর। চিকিৎসকরা জানিয়েছিলেন আর একটি অপারেশনের প্রয়োজন যার জন্য দরকার ১৫ লক্ষ টাকা। তবে আপাতত সেই টাকার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।।