Phulki Update: বেশ করেছি-র জন্য বন্ধ হচ্ছে ফুলকি, কবে শেষদিনের শ্যুটিং? সবটা জানালেন পরিচালক

Phulki Update: ১৮ মাস, ৮০০ এপিসোড পার! অবশেষে ইতি পড়ল ফুলকি-র গল্পে।

Published on: Nov 26, 2025 4:08 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জল্পনায় সিলমোহর। শেষ হচ্ছে জি বাংলার একসময়ের টিআরপি টপার মেগা ফুলকি। ১৮ মাসের সফরে ইতি দিব্যাণী মণ্ডল-অভিষেক বসুদের। আগামী মাসের গোড়াতেই টিভিতে শেষ দেখা যাবে ফুলকিকে।

বেশ করেছি-র জন্য বন্ধ হচ্ছে ফুলকি, কবে শেষদিনের শ্যুটিং? সবটা জানালেন পরিচালক
বেশ করেছি-র জন্য বন্ধ হচ্ছে ফুলকি, কবে শেষদিনের শ্যুটিং? সবটা জানালেন পরিচালক

মাঝে এই সিরিয়ালে টাইম লিপ দেখানো হয়েছে। গল্পের নতুন বাঁক সেভাবে দাগ কাটেনি। সিরিয়ালে নায়ক রোহিতের মৃত্যুর পর তাঁর হামশকল আসবার পর থেকেই খানিক খেই হারিয়েছিল এই মেগা। অবশেষে বন্ধ হচ্ছে ফুলকি। এই মাসের শেষ শ্য়ুটিং করবেন ধারাবাহিকের কলাকুশলীরা। এই ব্যাপারে বিস্তারিত জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসের সঙ্গে। কোনওরকম ভণিতা না করেই পরিচালক বলেন, ‘হ্যাঁ, ফুলকি শেষ হচ্ছে। আমাদেরকে সেটাই জানানো হয়েছে। দ্রুত কাজ সারছি আর কী’।

কবে শেষদিনের শ্যুটিং? খানিকটা মন খারাপ চেপে বললেন,'২৮ তারিখের ডেডলাইন রয়েছে। তবে প্রয়োজনে এক-দু'দিন বাড়তে পারে। দেখা যাক'। ফুলকি শেষে কতটা মন ভার? পরিচালক বললেন, ‘যার শুরু আছে, শেষ তো থাকবেই। তবে দর্শকরা যে ভালোবাসা দিয়েছেন সেটাই আসল প্রাপ্তি। মন খারাপ যেমন আছে, তেমনই ফের নতুন কিছু করবার তাগিদও রয়েছে’।

এই মেগার হাত ধরেই অভিনয় কেরিয়ার শুরু দিব্যাণীর। গত দেড় বছরে অভিনেত্রী হিসাবে কতটা পরিণত হয়েছেন নায়িকা? পরিচালক বললেন, ‘এই প্রশ্নের উত্তরটা আমি নয়, দর্শক দেবে। তবে এইটুকু বলব মেয়েটা খুব পরিশ্রমী। কথা শোনা। কাজ করা আগ্রহ রয়েছে। ওর ভবিষ্যত উজ্জ্বল’।

৮ই ডিসেম্বর থেকে সন্ধ্যা ৭টায় আসছে ব্লুজের নতুন মেগা বেশ করেছি প্রেম করেছি। তাতে শুরুতে সকলে ভেবেছিল বন্ধ হবে জগদ্ধাত্রী। কিন্তু দর্শকদের দাবি মেনে এই মেগার মেয়াদ কিছুদিন বাড়িয়েছে চ্যানেল। ৮ তারিখ থেকে ফুলকির জায়গা নেবে জগদ্ধাত্রী। যদিও খুব বেশি দিন কিন্তু জগদ্ধাত্রী চলবে না। সূত্রের খবর, সন্ধ্য়া ৭.৩০টার স্লটে চ্যানেল নিয়ে আসবে পল্লবীর বহুপ্রতীক্ষীত মেগা তারে ধরি ধরি। এই মাসের শেষেই শুরু হবে সেই সিরিয়াল। যেখানে নায়কের চরিত্রে রয়েছেন বিশ্বরূপ বন্দ্য়োপাধ্যায়।

News/Entertainment/Phulki Update: বেশ করেছি-র জন্য বন্ধ হচ্ছে ফুলকি, কবে শেষদিনের শ্যুটিং? সবটা জানালেন পরিচালক