বেহাত লুট করা অর্থ, মরিয়া নিশা বেচতে গেল সোনা, পুলিশের জালে কি জড়িয়ে পড়বে সে?
ধারাবাহিকের প্রথম দিন থেকে টানটান উত্তেজনা নিয়ে এগোচ্ছে জোয়ার ভাটা সিরিয়ালের গল্প। প্রথমে নিশা এবং উজির বাবার মৃত্যু, তারপর প্ল্যান মাফিক ঋষিকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা দুই বোনের আর এখন ঋষিকে কাজ থেকে দেখে নিজের ভুল বুঝে দিদির বিরুদ্ধে চলে যাওয়া উজি
ধারাবাহিকের প্রথম দিন থেকে টানটান উত্তেজনা নিয়ে এগোচ্ছে ‘জোয়ার ভাটা’ সিরিয়ালের গল্প। প্রথমে নিশা এবং উজির বাবার মৃত্যু, তারপর প্ল্যান মাফিক ঋষিকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা দুই বোনের আর এখন ঋষিকে কাজ থেকে দেখে নিজের ভুল বুঝে দিদির বিরুদ্ধে চলে যাওয়া উজি, সব মিলিয়ে গল্প যাতে এগোচ্ছে ততই যেন উত্তেজনা বাড়ছে দর্শকদের মনে।
বেহাত লুট করা অর্থ, মরিয়া নিশা বেচতে গেল সোনা
কিছুদিন আগেই দেখতে পাওয়া গিয়েছিল ঋষির ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে সব অর্থ নিয়ে নেয় নিশা। এই কাজে উজি সাহায্য করেছিল দিদিকে। কিন্তু ঋষিকে যখন সে কাছ থেকে দেখে তখন বুঝতে পারে কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে তাদের। তাদের বাবার মৃত্যুর পেছনে ঋষি দায়ী নয় বরং এই গোটা ঘটনায় রয়েছে অন্য কোন ব্যক্তি।
ঋষিকে উজি ভালো মানুষ ভাবলেও নিশা বোনের কথায় সায় দেয় না ফলে দিদির বিরুদ্ধে গিয়েই আবার সব অর্থ স্বামীকে ফেরত দিয়ে দেয় উজি। খুব স্বাভাবিক ভাবেই তাই বোনের উপর ভীষণভাবে রেগে যায় নিশা। সে তখন লুট করে নেওয়া সমস্ত সোনা, বিক্রি করতে চলে যায়।
ঠিক এখানেই সোনা ক্রেতার ছদ্মবেশে নিশাকে ধরার জন্য বসে থাকে জিৎ বাসু। যদিও নিশাও কিন্তু ছদ্মবেশ ধারণ করেছে তাই তাকে ধরতে পারা এত সোজা নয়। কিন্তু চোর এবং পুলিশ যখন দুজনেই ছদ্মবেশে থাকে তখন একে অপরকে কতটা তারা চিনতে পারে? নাকি নিশাকে সন্দেহ করেই আগে থেকে ছদ্মবেশ ধারণ করে জিৎ?
তবে ধারাবাহিকে যখন এক দিকে নিশা পুলিশের জালে জড়িয়ে পড়তে পারে বলে আতঙ্কিত দর্শকরা ঠিক অন্যদিকে উজি এবং ঋষির মধ্যে ভালোবাসার বীজ বুনতে দেখে বেশ খুশি তারা। স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত দূরত্ব সরে গিয়ে ভালোবাসা তৈরি হোক এটাই বারবার চাইছেন দর্শকরা আর তার প্রমাণ নতুন প্রমোর কমেন্ট বক্স।
একজন লিখেছেন, ‘ঋষি যেন উজিকে ভালোবাসে এটাই চাইব।’ অন্য একজন লিখেছেন, ‘উজি যদি কাছাকাছি আসে তাহলে এই সিরিয়ালটা জমে যাবে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘এক কথায় এটা সেরা একটা প্রোমো।’ কেউ আবার লিখেছেন, ‘একটা রোমান্টিক কাপল আমরা পেতে চলেছি তাই আমরা চাই উজির ভালোবাসা দেখতে।’
News/Entertainment/বেহাত লুট করা অর্থ, মরিয়া নিশা বেচতে গেল সোনা, পুলিশের জালে কি জড়িয়ে পড়বে সে?