Zee Bangla Sonar Sangsar 2026: সোনার সংসার কাঁপিয়ে দিল পরিণীতা, সেরা জুটি পায়ান-অনুবন্তী! আর্য-অপর্ণার ঝুলিতে কী এল?

Zee Bangla Sonar Sangsar 2026: জলসা পরিবারে কামাল করেছে পরশুরাম, সোনার সংসার নিজের আধিপত্য দেখালো পরিণীতা। সবচেয়ে বেশি পুরস্কার গেল জি-এর নিজের প্রোডাকশনে তৈরি মেগার ঘরেই। 

Feb 23, 2026, 10:00:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জলসা পরিবার অ্যাওয়ার্ডের রেশ কাটতে না কাটতেই রবিবার সন্ধ্যায় চাঁদের হাত জি বাংলা সোনার সংসারে। ২০২৬-এর এডিশনে প্রত্যাশা মতোই বাজিমাত করল পরিণীতা। গত এক বছর টিআরপি তালিকায় জি বাংলার সেরা বাজি এই মেগা। সেই মতো একাধিক ক্যাটেগরিতে সেরা নির্বাচিত হয়েছেন পরিণীতার কুশীলবরা।

সোনার সংসার কাঁপিয়ে দিল পরিণীতা, সেরা জুটি পায়ান-অনুবন্তী! আর্য-অপর্ণা কি পেল?
সোনার সংসার কাঁপিয়ে দিল পরিণীতা, সেরা জুটি পায়ান-অনুবন্তী! আর্য-অপর্ণা কি পেল?

বসু পরিবার সেরা পরিবারের পুরস্কার ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি সেরা জুটির পুরস্কারও উঠেছে রায়ান ও পারুলের হাতে। উদয়-ঈশানির সঙ্গে যুগ্মভাবে এই সম্মান ভাগ করে নিয়েছেন জীতু-শিরিন (পপ্য়ুলার চয়েজ)। তবে জুরিদের বিচারে সেরার সম্মান গিয়েছে অনুভব-লাজবন্তী এবং স্বয়ম্ভূ-জগদ্ধাত্রীর ঝুলিতে, তেমনটাই খবর সূত্রের।

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৬ – (সম্ভাব্য় বিজয়ী তালিকা)

সেরা বৌমা- উজি (আরাত্রিকা মাইতি, জোয়ার ভাঁটা)

সেরা ছেলে- ঋষি (অভিষেক, জোয়ার ভাঁটা)

সেরা মেয়ে- কুসুম (তনিষ্কা তিওয়ারি, কুসুম)

সেরা জুটি

• আর্য – অপর্ণা (জীতু-শিরিন, চিরদিনই তুমি যে আমার)

• পারুল – রায়ান (উদয়-ঈশানি, পরিণীতা)

সেরা জুটি (জুরির বিচারে)

লাজু-অনুভব (সাইনা-সোমরাজ, কনে দেখা আলো)

জগদ্ধাত্রী – স্বয়ম্ভু (অঙ্কিতা-সৌম্যদীপ, জগদ্ধাত্রী)

সেরা বৌ

• পার্বতী (অনুষ্কা চক্রবর্তী, আমাদের দাদামণি)

• আনন্দী (অন্বেষা হাজরা, আনন্দী)

সেরা বর

• শাক্যজিৎ (রুবেল দাস, তুই আমার হিরো)

• আদিদেব (ঋত্বিক, আনন্দী)

নতুন সদস্য (নতুন সংযোজন)

স্বস্তিকা – রাহুল

ভিন্নস্বাদের চরিত্র (পুরুষ)

• অশুতোষ (পরিণীতা)

• সুদেব (কনে দেখা আলো)

• কিঙ্কর (অভ্রজিৎ, চিরদিনই তুমি যে আমার)

ভিন্নস্বাদের চরিত্র (মহিলা)

• পৌষালী (সৌমিলি বিশ্বাস (পিসিমণি) পরিণীতা)

• বনলতা (নন্দিনী দত্ত, কনে দেখা আলো)

• নিশা (শ্রুতি দাস, জোয়ার ভাঁটা)

প্রিয় শ্বশুর : পরিতোষ বসু

প্রিয় শাশুড়ি : মৌসুমি বসু

Z5 মোস্ট পপুলার ফেইস – অঙ্কিতা মল্লিক (জগদ্ধাত্রী)

প্রিয় শাশুড়ি : মৌসুমি বসু (পরিণীতা)

সেরা খলনায়িকা : সংযুক্তা ও শিরীন (পরিণীতা)

প্রিয় দেবর : মল্লার বসু (রিয়াজ লস্কর, পরিণীতা)

প্রিয় ননদ : রুক্মিনী (পরিণীতা)

প্রিয় অভিনেতা (যুগ্ম)- জীতু কলম ও উদয় প্রতাপ সিং