আচমকাই অসুস্থ গরিমা, হাসপাতালে ভর্তি হলেন তিনি, এখন কেমন আছেন জুবিনপত্নী?
মাত্র দু মাস হয়েছে স্বামীর মৃত্যু হয়েছে। একদিকে যেমন মানসিক ধকল অন্যদিকে শারীরিক ধকল, সব মিলিয়ে জুবিনের স্ত্রী গরিমার শারীরিক অবস্থা এখন মোটেই ভালো নয়। বিগত কিছুদিন ধরে জুবিনের শেষ ছবি রই রই বিনালের বড় পর্দায় মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন গরিমা।
মাত্র দু মাস হয়েছে স্বামীর মৃত্যু হয়েছে। একদিকে যেমন মানসিক ধকল অন্যদিকে শারীরিক ধকল, সব মিলিয়ে জুবিনের স্ত্রী গরিমার শারীরিক অবস্থা এখন মোটেই ভালো নয়। বিগত কিছুদিন ধরে জুবিনের শেষ ছবি ‘রই রই বিনালে’-এর বড় পর্দায় মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন গরিমা, ফলস্বরূপ এই মুহূর্তে শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

অসমের স্থানীয় সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া গিয়েছে, গত মঙ্গলবার আচমকাই অসুস্থ বোধ করেন গরিমা। গরিমাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় গুয়াহাটির হাসপাতালে। ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি। বিগত কিছুদিন ঠিকমতো খাওয়া-দাওয়া না করার ফলে শরীরে কমে গেছে জলের পরিমাণ। অতিরিক্ত দুর্বল হয়ে পড়ায় তড়িঘড়ি গরিমাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু রক্ত পরীক্ষা করানো হয়েছে। করা হয়েছে আল্ট্রাসাউন্ড এবং ইসিজি। এই মুহূর্তে ডাক্তার ব্রোজেন লখরের তত্ত্বাবধানে রয়েছেন জুবিন পত্নী। চিকিৎসা শুরু হয়ে গেলেও শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত তিনি তাই এই মুহূর্তে হাসপাতাল থেকে ছাড়া পাবেন না গরিমা।
আরও পড়ুন: 'কৃষভির গায়ে আমাদের রক্ত আছে তাই... ', মেয়েকে নিয়ে কী ভবিষ্যৎবাণী শ্রীময়ীর?
গত ৩১ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে জুবিন গর্গের শেষ ছবি। এই সিনেমাটি শুধু অসম নয়, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং দিল্লির মতো শহরে মুক্তি পেয়েছে এই ছবিটি। জুবিনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই ছবিটি সম্পূর্ণ করমুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার এও সিদ্ধান্ত নিয়েছে, ছবিটি থেকে রাজ্য যে জিএসটি পাবে সেটা জুবিনের ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে।
এই ছবিতে একজন অন্ধ গায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জুবিনকে। জুবিনের শেষ ইচ্ছা অনুযায়ী ৩১ অক্টোবর ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। প্রায় তিন বছর অক্লান্ত পরিশ্রম করে এই সিনেমাটি তৈরি করেছিলেন সংগীতশিল্পী। ছবির কাহিনী থেকে শুরু করে গান সবকিছুই জুবিনের সৃষ্টি। খুব স্বাভাবিকভাবেই এই সিনেমাটি আবারও মানুষের মনে জুবিনকে চিরকালের জন্য অমর করে দেবে।
আরও পড়ুন: 'এখন জনপ্রতিনিধি বলে সবসময়... ', টানা বিরতির পর পর্দায় ফিরে কী বললেন সায়নী?
ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে, অসমের সমস্ত প্রেক্ষাগৃহে অন্য ছবির প্রদর্শন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ‘থামা’, ‘এক দিওয়ানি কি দিওয়ানিয়াত’, ‘বাহুবলি’-র সমস্ত শো বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরেও টিকিটের চাহিদা পূরণ করতে পারছেন না হল মালিকরা।
জুবিনের শেষ ছবির আপাতত ফলাফল ইঙ্গিত করছে খুব তাড়াতাড়ি বেশ বড়সড়ো রেকর্ড গড়তে চলেছে এই ছবিটি। এই সিনেমাটি যে বক্স অফিসে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবিকে পেছনে ফেলে দেবে, সেটা বলাই বাহুল্য।












