114 Rafale Deal: পাকিস্তানের ঘুম উড়িয়ে ১১৪ রাফালের চুক্তির প্রস্তুতিতে ভারত, যন্ত্রাংশ তৈরি হবে দেশেই
বায়ুসেনার বহরে যুদ্ধবিমানের ঘাটতি মেটাতে অতিরিক্ত রাফাল বিমানের অর্ডার দেওয়া হতে পারে শীঘ্রই। আগামী মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে আসছেন। সেই সময়ই এই নিয়ে আলোচনা আরও জোরদার হতে পারে বলে জানা গিয়েছে।
প্রতিরক্ষা খাতে ভারত ও ফ্রান্স এক নয়া চুক্তির দোরগোড়ায় পৌঁছেছে। ভারতীয় বায়ুসেনার (আইএএফ) যুদ্ধ সক্ষমতা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এই চুক্তি। বায়ুসেনার বহরে যুদ্ধবিমানের ঘাটতি মেটাতে অতিরিক্ত রাফাল বিমানের অর্ডার দেওয়া হতে পারে শীঘ্রই। আগামী মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে আসছেন। সেই সময়ই এই নিয়ে আলোচনা আরও জোরদার হতে পারে বলে জানা গিয়েছে।
অতিরিক্ত রাফাল বিমানের অর্ডার দেওয়া হতে পারে শীঘ্রই। (AFP)
ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যে সরকারের মাধ্যমে প্রচুর সংখ্যক জেট কেনার প্রস্তাব দিয়েছে। এই মেগা প্রকল্পের আওতায় বিমান বাহিনীর কমপক্ষে ১১৪টি আধুনিক যুদ্ধবিমান প্রয়োজন। এই অধিগ্রহণের বিষয়টি প্রথমে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি) দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে, তারপরে মূল্য আলোচনা এবং অবশেষে নিরাপত্তা সম্পর্কিত ক্যাবিনেট কমিটির (সিসিএস) চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে।
এর আগে গত বছর নৌবাহিনীর জন্য ২৪টি রাফাল জেটের চুক্তি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই বিমানগুলি ভারতেই তৈরি হবে। গত বছরের জুনে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) এবং ফ্রান্সের দাসোঁ এভিয়েশন ভারতে রাফালের ফিউজলাজ তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। হায়দরাবাদে একটি বিশেষ ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করা হচ্ছে, যা কেবল ভারতীয়দের চাহিদাই পূরণ করবে না, আন্তর্জাতিক অর্ডারের জন্যেও রাফালের ফিউজলাজের চারটি প্রধান অংশ তৈরি করবে। ২০২৮ অর্থবছরের মধ্যে প্রথম উৎপাদন শুরু হবে এই ইউনিটে। বার্ষিক ২৪টি ফিউজলাজ উৎপাদন করার ক্ষমতা থাকবে এই ইউনিটের।
এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, শুধু বিমানের ফিউজলাজ নয়, রাফালের ইঞ্জিন ও রক্ষণাবেক্ষণের সুবিধাও ভারতে স্থানান্তরিত করা হচ্ছে। হায়দরাবাদে একটি ইঞ্জিন উৎপাদন কারখানা স্থাপন করা হচ্ছে। উত্তরপ্রদেশের জেওয়ারে একটি রক্ষণাবেক্ষণ এবং মেরামতি হাব তৈরি করা হচ্ছে। এই প্রকল্পগুলি শেষ হওয়ার পরে, রাফাল উৎপাদনের মূল্যের ৬০ শতাংশই ভারতে থাকবে বলে আশা করা হচ্ছে।
News/News/114 Rafale Deal: পাকিস্তানের ঘুম উড়িয়ে ১১৪ রাফালের চুক্তির প্রস্তুতিতে ভারত, যন্ত্রাংশ তৈরি হবে দেশেই