114 Rafale for Indian Air Force: আরও এক বড় চুক্তির পথে ভারত? ১১৪টি রাফাল কিনতে শীঘ্রই পদক্ষেপ করবে মোদী সরকার?
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরের আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের একটি বৈঠক হতে চলেছে। এই বৈঠকেই ৩.২৫ লক্ষ কোটি টাকা ব্যয়ে ১১৪টি রাফাল বিমান কেনার অনুমোদন দেওয়া হতে পারে।
বায়ুসেনার শক্তি বৃদ্ধির জন্য ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরের আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের একটি বৈঠক হতে চলেছে। এই বৈঠকেই ৩.২৫ লক্ষ কোটি টাকা ব্যয়ে ১১৪টি রাফাল বিমান কেনার অনুমোদন দেওয়া হতে পারে।
৩.২৫ লক্ষ কোটি টাকা ব্যয়ে ১১৪টি রাফাল বিমান কেনার অনুমোদন দেওয়া হতে পারে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে। (AFP)
উল্লেখ্য, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে একটি এআই সামিট হতে চলেছে ভারতে। সেখানে ইমানুয়েল ম্যাক্রোঁও অংশ নেবেন। সেই সফরকালে রাফাল নিয়ে ভারত-ফ্রান্সের মধ্যে চুক্তি হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, এই প্রস্তাবিত প্রকল্পে ১৮টি রাফাল বিমান ওড়ার জন্য প্রস্তুত অবস্থায় কিনতে পারে ভারত। একই সময়ে, ৬০ শতাংশ পর্যন্ত বিমানের যন্ত্রাংশ ভারতে তৈরি হবে। এই ১১৪টি রাফাল বিমানের মধ্যে ৮০ শতাংশ বিমানই ভারতে তৈরি করা যেতে পারে।
প্রতিবেদন অনুসারে, এই প্রকল্পের অধীনে ৮৮টি একক আসনের এবং ২৬টি টুইন-সিটার বিমান কেনা যেতে পারে। এর বেশিরভাগই ভারতে তৈরি করা হবে। দাসোঁ এবং ভারতের বেসরকারি সংস্থাগুলি যৌথভাবে এই বিমানটি তৈরি করবে। গত মাসে ডিফেন্স অ্যাকুইজিশন বোর্ড প্রকল্পটি অনুমোদন করেছিল। এখন পরবর্তী পর্যায়ে প্রকল্পটি অনুমোদন দিতে হবে। এরপর কারিগরি ও বাণিজ্যিক পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। ম্যাক্রোঁর ভারত সফরের সময়ই এই প্রকল্পটি চূড়ান্ত রূপ দেওয়া যেতে পারে। এই অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার পরিপ্রেক্ষিতে ভারত প্রতিরক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগ করছে।
এই রাফাল চুক্তি সম্পম্ম হলে ভারতের কাছে ১৭৬টি রাফাল বিমান থাকবে। বায়ুসেনার আধুনিকীকরণের জন্য ১.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি। বাজেটে পেনশনের জন্য ১.৭১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গতবার ১.৬০ লক্ষ কোটি টাকা ছিল। গবেষণা ও উন্নয়নের জন্য ১৭২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গতবার ১৪৯২৩ কোটি টাকা ছিল।
News/News/114 Rafale For Indian Air Force: আরও এক বড় চুক্তির পথে ভারত? ১১৪টি রাফাল কিনতে শীঘ্রই পদক্ষেপ করবে মোদী সরকার?