১৪.২ কোটি পেয়েছেন দুই ভারতীয় আনক্যাপড ক্রিকেটার, এই বছরের আইপিএল নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কারা?

আইপিএলের ইতিহাসে গ্রিন সবথেকে দামি বিদেশি ক্রিকেটার হয়ে যান এরই সঙ্গে। স্টার্কের রেকর্ড ভেঙে সবচেয়ে দামি বিদেশির তকমা নিজের নামে করলেন গ্রিন।

Published on: Dec 16, 2025 9:15 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই বছরের মিনি নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ক্যামেরুন গ্রিন। ক্যামেরুন গ্রিনকে কেকেআর ২৫.২ কোটি টাকায় কিনে নেয়। আইপিএলের ইতিহাসে গ্রিন সবথেকে দামি বিদেশি ক্রিকেটার হয়ে যান এরই সঙ্গে। স্টার্কের রেকর্ড ভেঙে সবচেয়ে দামি বিদেশির তকমা নিজের নামে করলেন গ্রিন। এরপর আজ ১৮ কোটিতে কেকেআরে আসেন শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা। লঙ্কান পেসারের বেস মূল্য ছিল ২ কোটি টাকা। আজকের নিলামে তিনি দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন।

১৪.২ কোটি পেয়েছেন দুই ভারতীয় আনক্যাপড ক্রিকেটার, এই বছরের আইপিএল নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কারা? (PTI)
১৪.২ কোটি পেয়েছেন দুই ভারতীয় আনক্যাপড ক্রিকেটার, এই বছরের আইপিএল নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কারা? (PTI)

এদিকে আজকের নিলামের অন্যতম চমক ছিলেন কার্তিক শর্মা। ভারতীয় আনক্যাপড এই উইকেটরক্ষক ব্যাটারকে সিএসকে কিনে নেয় ১৪.২ কোটি টাকায়। তাঁর বেস মূল্য ছিল মাত্র ৩০ লাখ টাকা। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে ১১ ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে ৩৩৪ রান। তিনি নিজের রঞ্জি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। এদিকে আরও এক আনক্যাপড ভারতীয় ক্রিকেটারকে ১৪.২ কোটি টাকায় কিনেছে সিএসকে। তিনি হলেন অলরাউন্ডার প্রশান্ত বীর। ইউপি প্রিমিয়ার লিগে তিনি ১০ ম্যাচে ৩২০ রান করেছিলেন এবং ৮ উইকেট নিয়েছিলেন।

এরপর সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। তাঁকে হায়দাবাদ কিনে নেয় ১৩ কোটি টাকায়। মুস্তাফিজুর রহমানকে কেকেআর কেনে ৯.২ কোটি টাকায়। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক জশ ইংলিশকে ৮.৬ কোটিতে কিনে নেয় লখনউ সুপারজায়ান্টস। ভারতীয় আক্যাপড অলরাউন্ডার আকিব নবি দারকে ৮.৪ কোটি টাকায় কেনে দিল্লি। রবি বিষ্ণোইকে ৭.২ কোটিতে কেনে রাজস্থান রয়্যালস। ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে ৭ কোটিতে কিনে নেয় গুজরাট টাইট্যান্স। বেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটিতে কেনে আরসিবি। রাহুল চাহারকে ৫.২ কোটিতে কেনে চেন্নাই। ভারতীয় আনক্যাপড অলরাউন্ডার মঙ্গেশ যাদবকে আরসিবি কিনে নেয় ৫.২ কোটি টাকায়। লঙ্কান ব্যাটার পথুম নিশাঙ্কাকে ৪ কোটিতে কেনে দিল্লি ক্যাপিটালস।