42 Indian's Death in Saudi Accident: মদিনার কাছে বাস ও ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে ৪২ ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্ক

মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ ঘটে যাত্রীবাহী বাসের। সেই দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসে প্রায় ২০ জন মহিলা এবং ১১ জন শিশু ছিল।

Published on: Nov 17, 2025 10:56 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ ঘটে যাত্রীবাহী বাসের। সেই দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, মুফরিহাট নামে পরিচিত একটি স্থানে ভারতীয় সময় ভোররাত দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। রিপোর্ট অনুযায়ী, মহিলা ও শিশু সহ অনেক নিহত যাত্রী হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসে প্রায় ২০ জন মহিলা এবং ১১ জন শিশু ছিল।

মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ ঘটে যাত্রীবাহী বাসের। সেই দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ ঘটে যাত্রীবাহী বাসের। সেই দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

মক্কায় তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে হজযাত্রীরা মদিনার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, কর্মকর্তারা এখনও সরকারি ভাবে হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি একাধিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন। বার্তাসংস্থা এএনআই-কে ওয়াইসি বলেন, তিনি হায়দরাবাদ-ভিত্তিক দুটি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করেছেন যারা এই তীর্থযাত্রীদের সৌদিতে নিয়ে গিয়েছিল। ইতিমধ্যেই রিয়াদে ভারতীয় দূতাবাস এবং বিদেশ সচিবের সাথে ওমরাযাত্রীদের তথ্যও ভাগ করে নিয়েছেন তিনি। রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন (ডিসিএম) আবু মাথেন জর্জের সাথেও কথা বলেছেন ওয়াইসি।

হায়দরাবাদের সাংসদ কেন্দ্রীয় সরকারের কাছে, বিশেষ করে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের কাছে আবেদন করেছেন যাতে ভারতীয়দের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয়। এদিকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিও শোক ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মুখ্য সচিব এবং ডিজিপিকে এই দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। রাজ্যের কর্মকর্তাদের বিদেশ মন্ত্রক এবং সৌদি দূতাবাসের সাথে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

News/News/42 Indian's Death In Saudi Accident: মদিনার কাছে বাস ও ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে ৪২ ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্ক