AI Ahmedabad plane crash update: উড়ল, ভেসে থাকল, নামা শুরু, তারপর বিস্ফোরণ- ৫৯ সেকেন্ডেই শেষ এয়ার ইন্ডিয়ার বিমান

উড়ল, ভেসে থাকল, নামা শুরু, তারপর বিস্ফোরণ- ৫৯ সেকেন্ডেই শেষ এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনার পরে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, আমদাবাদ-গ্যাটইক (লন্ডন) বিমানে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ ছিলেন।

Published on: Jun 12, 2025 9:59 PM IST
By | Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনা সংক্রান্ত খবর

১) দুর্ঘটনার পরে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, আমদাবাদ-গ্যাটইক (লন্ডন) বিমানে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ ছিলেন বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে।

উড়ল, ভেসে থাকল, নামা শুরু, তারপর বিস্ফোরণ- ৫৯ সেকেন্ডেই শেষ এয়ার ইন্ডিয়ার বিমান।
উড়ল, ভেসে থাকল, নামা শুরু, তারপর বিস্ফোরণ- ৫৯ সেকেন্ডেই শেষ এয়ার ইন্ডিয়ার বিমান।

২) এআই-১৭১ আদতে বোয়িং ৭৮৭-৮ বিমান ছিল। যা দুপুর ১ টা ৩৮ মিনিটে আমদাবাদ বিমানবন্দর থেকে উড়েছিল।

আরও পড়ুন: 'আমার চারিদিকে দেহ….', বেঁচে গেলেন অভিশপ্ত AI171 বিমানের বিশ্বাস! সকলে নিহত নন

৩) উদ্ধারকাজে সহায়তা করেছে ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ), সিআইএসএফের দল।

৪) তারইমধ্যে আমদাবাদ বিমানবন্দরে দুর্ঘটনার জেরে কলকাতায় ফিরে আসে ইন্ডিগোর একটি বিমান। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দুপুর ১ টা ৪৯ মিনিটে কলকাতা থেকে বিমানটি ওড়ে। দুপুর ২ টো ৫২ মিনিট নাগাদ কলকাতায় ফিরে আসে।

৫) আমদাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, বিমানের এক যাত্রী জীবিত আছেন। বিমানকর্মী, পাইলট এবং যাত্রী-সহ বাকি ২৪০ জনের বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ‘মনে হল ভূমিকম্প….’ ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান!

বোয়িংয়ের তরফে কী বলা হল?

এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনার পরে বোয়িংয়ের তরফে সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, '(দুর্ঘটনার) যে প্রাথমিক খবর আসছে, সে বিষয়ে আমরা অবহিত। আরও তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছি আমরা।' উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার যে ৭৮৭-৮ বিমান ভেঙে পড়েছে, তা বোয়িংয়ের ছিল। যে সংস্থা ৭৩৭ বিমানের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু প্যারিস এয়ার শোয়ের কয়েকদিন আগে আজ যে বিমান ভেঙে পড়ল, তাতে বোয়িং কিছুটা অস্বস্তিতে পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

টেক-অফ করল, কিছুক্ষণ একই উচ্চতায় ভেসে থাকল, তারপর নামতে শুরু করল, শেষে ভয়াবহ বিস্ফোরণ হল - আমদাবাদ বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের (এআই-১৭১) শেষ ৫৯ সেকেন্ড ধরা পড়ল। খালি চোখে ওই সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে যে প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু একটা সময় পর থেকে কিছু সমস্যা শুরু হয়। ড্রিমলাইনের মতো এত বড় বিমানের যতটা উপরে উঠে যাওয়ার কথা ছিল, ততটা উড়তে পারেনি। বরং একটা নির্দিষ্ট উচ্চতায় ভেসে থাকে। তারপর থেকেই নামতে শুরু করে। কী কারণে সেরকম হয়েছে, তা আপাতত স্পষ্ট নয়। বিভিন্ন মহল থেকে নানা সম্ভাব্য কারণ চিহ্নিত করা হচ্ছে। তবে সরকারিভাবে কিছু জানানো হয়নি। পুরোটাই তদন্তসাপেক্ষ।