7th Pay Commission DA: এবার ২% DA বাড়ানো হবে? সরকারি কর্মচারীদের অপেক্ষার মধ্যেই সামনে বড় তথ্য

জানুয়ারি থেকে কি মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হবে? সেদিকে তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একইভাবে ডিয়ারনেস রিলিফের (ডিআর) অপেক্ষায় আছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগীরা।

Published on: Feb 02, 2026 1:58 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জানুয়ারি থেকে কি মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হবে? সেদিকে তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একইভাবে ডিয়ারনেস রিলিফের (ডিআর) অপেক্ষায় আছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগীরা। সেই আবহে ডিসেম্বরের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স-ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সের (এআইসিপিআই-আইডব্লু) তথ্য প্রকাশ করা হয়েছে।

এবার কি দু'শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
এবার কি দু'শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

শ্রম ব্যুরোর তথ্য অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ৬০ শতাংশ হতে পারে। সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের মূল বেতনের ভিত্তিতে এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সপ্তম বেতন কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার কথা। অষ্টম বেতন কমিশনের মেয়াদ চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা আছে। ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে। তবে রিপোর্ট আসতে কিছুটা সময় লাগবে। সেই পরিস্থিতিতে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর বৃদ্ধি অব্যাহত থাকবে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।

নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ১৪৮.২-তে পৌঁছেছিল। যে সূচক প্রতি ছয় মাসে ডিএ এবং ডিআর নির্ধারণের ভিত্তি। নভেম্বরের তথ্য স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি প্রায় নিশ্চিত। নভেম্বর পর্যন্ত তথ্যের উপর ভিত্তি করে ১২ মাসের গড় সূচক ৫৯.৯৩ শতাংশের কাছাকাছি পৌঁছেছিল। যা ৬০ শতাংশের পরবর্তী সীমার সামান্য নীচে।

২ শতাংশ ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের?

সেই পরিস্থিতিতে এখন যেহেতু ডিসেম্বরের সূচক স্বাভাবিক স্তরে রয়েছে, তাই সংশ্লিষ্ট মহল মনে করছে যে ডিএ ৬০ শতাংশ অতিক্রম করবে। যেহেতু সরকার সর্বদা ডিএ পূর্ণ অঙ্কে ঘোষণা করে, তাই কর্মচারীদের ডিএ কমপক্ষে দু'শতাংশ বৃদ্ধি পেতে পারে। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।