'বয়স একটা সংখ্যা মাত্র!' ৭০ বছরের বৃদ্ধের প্রথম ভ্লগই ভাইরাল, ৪৮ ঘন্টায় ভিউ পেরোল ২২ মিলিয়ন

প্রথমবার ভ্লগ করছেন সোশ্যাল মিডিয়ায়। আদব কায়দা সেভাবে জানেন না।

Published on: Jan 22, 2026 11:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করা এখন তরুণ প্রজন্মের অন্যতম নেশা। তবে শুধু তরুণ, তরুণীরা নন, সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করা, ভ্লগিং করা, বয়স্করাও বেশ উপভোগ করেন। আর এই দলেই রয়েছেন উত্তরপ্রদেশের ৭০ বছরের এক বৃদ্ধ। সোশ্যাল মিডিয়ায় কার্যত রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। তাঁর করা প্রথম ভ্লগ মাত্র ৪৮ ঘণ্টায় প্রচুর ভালবাসা পেয়েছেন নেটিজেনদের। ২২ মিলিয়নেরও বেশি (২২.২ মিলিয়ন) ভিউ হয়েছে ওই ইনস্টাগ্রাম ভিডিওতে।

৭০ বছরের বৃদ্ধের প্রথম ভ্লগই ভাইরাল (সৌজন্যে টুইটার)
৭০ বছরের বৃদ্ধের প্রথম ভ্লগই ভাইরাল (সৌজন্যে টুইটার)

বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলে থাকি বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। উত্তরপ্রদেশের ৭০ বছরের বিনোদ কুমার শর্মা অক্ষরে অক্ষরে প্রমাণ করেছেন এই প্রবাদ। যে বয়সে অনেক মানুষের জীবনের গতি কমে যায়, কার্যত থমকে যায়, সেই বয়সেই নিজের জীবনে আনন্দে থাকার একটা নতুন দিক খুঁজে পেয়েছেন এই বৃদ্ধ। আজকাল সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং অনেকের কাছে গুরুত্বপূর্ণ পেশা। তবে এই বৃদ্ধের কাছে তা নয়। নিছক আনন্দের জন্যই ৭০-এর কোঠায় এসে ভ্লগিং শুরু করেছেন তিনি। কথায় বলে, বয়স বাড়লে মানুষ শিশুর মতোই হয়ে যান। এই বৃদ্ধের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা তাই-ই। শিশুর সারল্য নিয়েই জীবনের প্রথম ভ্লগিং করেছেন ৭০- এর এই বৃদ্ধ। উত্তরপ্রদেশের বাসিন্দা বিনোদ কুমার। নিজের প্রথম ভিডিওতে তিনি জানিয়েছেন, এর আগে কোনওদিন ভ্লগ করেননি তিনি। তবে এবার চেষ্টা করছেন। সময় কাটানোর একটা উপায় হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করাকেই বেছে নিয়েছেন তিনি।

প্রথম ভিডিওতে তিনি বিনীতভাবে নিজের পরিচয় দিয়ে বলেন, '৭০ বছর বয়সে আমি প্রথম ভ্লগ তৈরি করছি।' এরপরেই বিনোদ কুমার বলেন, 'আমার নাম বিনোদ কুমার শর্মা। আমি উত্তরপ্রদেশ থেকে এসেছি। আমি কীভাবে ভ্লগ করতে হয় জানি না। তবে আমি ভিডিও তৈরি করে আমার সময় কাটানোর চেষ্টা করছি। আমি আশা করি আপনি এই ভ্লগটি পছন্দ করবেন যাতে আমি এই কাজটি চালিয়ে যেতে উৎসাহিত বোধ করি।' প্রথমবার ভ্লগ করছেন সোশ্যাল মিডিয়ায়। আদব কায়দা সেভাবে জানেন না। সেকথা সরলভাবে স্বীকার করে নিয়েছেন বিনোদ কুমার। সুন্দর করে জানিয়েছেন, তিনি ভ্লগ করতে জানেন না। আগে কোনওদিন তৈরি করেননি। তবে চেষ্টা করছেন। বৃদ্ধের এই সারল্যই নেটিজেনদের মনজয় করেছে। আর তাই তো বিনোদ কুমারের প্রথম ভ্লগ মাত্র ৪৮ ঘণ্টায় ২২ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। কমেন্ট বক্সে জমেছে নেটিজেনদের ভালবাসা, শুভেচ্ছা।

সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, 'বয়স শুধু একটি সংখ্যা মাত্র কাকু। আমরা আপনার সঙ্গে আছি।' আরেকজন মন্তব্য করেছেন, 'চালিয়ে যান, দাদু... শেখার কোনও বয়স নেই... আপনি এই প্রবাদটি প্রমাণ করে দেখিয়েছেন।' বিনোদ কুমারের এই ভ্লগ ভাইরাল হতেই তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪,০০০-এরও বেশি। শুধু তাই নয়, বৃদ্ধের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন অভিনেতা অনুপম খের এবং জয় ভানুশালীর মতো তারকারা। জয় ভানুশালী বলেছেন, 'আমি তোমার পরবর্তী ভ্লগের জন্য অপেক্ষা করছি, প্রথমটি আমার সত্যিই খুব ভালো লেগেছে।'