Bangladesh Political Party: হাসিনা-হীন বাংলাদেশে ভোটের আগে নয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে! কারা থাকছেন? বলছে রিপোর্ট
বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় এবার আত্মপ্রকাশ করতে চলেছে এক নয়া প্ল্যাটফর্ম। বলছে রিপোর্ট।
বাংলাদেশের ভোট পর্ব ১২ ফেব্রুয়ারি ২০২৬। তার আগে, শেখ হাসিনাহীন বাংলাদেশে এবার নয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে বলে খবর। এমনই দাবি উঠে এসেছে, বাংলাদেশের ‘প্রথম আলো’র প্রতিবেদনে। জানা যাচ্ছে জুলাই অভ্যুত্থানের মধ্যে থেকেই বিশেষ মতাদর্শের কয়েকজন মিলে এই প্ল্যাটফর্ম শুরু করতে চলেছেন।

রিপোর্ট বলছে, শেখ হাসিনাকে তখত-চ্যুত করা জুলাই যোদ্ধাদের মধ্যে বাম ও মধ্যপন্থী মতাদর্শের কিছু সদস্য মিলে এই সংগঠনের অংশ হতে চলেছেন। এছাড়াও এনসিপি) থেকে পদত্যাগ করা কয়েকজন নেতাও থাকছেন এই প্ল্যাটফর্মে। এই রাজনৈতিক পক্ষের নাম এখনও চূড়ান্ত হয়নি বলে খবর। তবে বাংলাদেশের ভোটের আগেই এই শিবির আত্মপ্রকাশ করবে। চলতি সপ্তাহের শুক্রবার শহীদ মিনারে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হবে দুপুর সাড়ে ৩ টে নাগাদ। বাংলাদেশের নবগঠিত পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা অনিক রায়, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও অলিক মৃরাও এই প্ল্যাটফর্মে থাকবেন বলে খবর। ছাত্র ইউনিয়নের নেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু সহ অনেকেই এই প্ল্যাটফর্মের অংশ হতে চলেছেন বলে খবর। উল্লেখ্য, ভোটের আগে বাংলাদেশ জুড়ে একের পর এক হিংসার খবর উঠে আসছে। সেদেশে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাজির মৃত্যুর পর থেকেই তপ্ত বাংলাদেশ। এদিকে, বাংলাদেশের ওকর পর এক জায়গায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, খুনের ঘটনাও বেশ মাথাচাড়া দিচ্ছে। এমন এক প্রেক্ষাপটে এবার বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় নয়া শিবিরের উত্থান আরও একটি বড় দিক।
জানা যাচ্ছে, নয়া এই বাংলাদেশি রাজনৈতিক প্ল্যাটফর্ম ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের প্রয়োজনকে সামনে রেখে পদক্ষেপ করতে চাইছে। রিপোর্ট বলছে, ওইঅ সংগঠন মনে করছে, মতাদর্শিক কারণে বাংলাদেশে সমাজের নানা শ্রেণি–পেশার মানুষের ওপর যে আক্রমণ হচ্ছে তা থামা উচিত। সংগঠন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়টি।
প্রসঙ্গত, মাস ঘুরলেই বাংলাদেশে ভোট। অন্তর্বর্তী সরকারের আমলে আয়োজিত হতে চলা ভোটপর্বের আগে, বাংলাদেশে বহু জায়গা থেকেই তুঙ্গে রয়েছে ভারত বিরোধিতার সুর। বাংলাদেশের একাধক রাজনৈতিক নেতার মুখে তা আগেও শোনা গিয়েছে। সদ্য ক্রিকেটার মুস্তাফিজ ইস্যুতেও ক্রিকেটের ২২ গজে বেশ কিছু চাঞ্চল্যকর খবর উঠে আসে। এই পরিস্থিতিতে বাংলাদেশের এই নয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম সেদেশের রাজনীতিতে কতটা দাগ কাটতে পারে ভোটের আগে, সেদিকে তাকিে বহু মহল।
E-Paper











