Pak on USA Visa: ‘বন্ধু’ দেশ ট্রাম্পের USর অভিবাসী ভিসা-বোমায় ঘায়েল পাকিস্তান!মুখ খুলল ইসলামাবাদ
পাকিস্তানকে, মার্কিন অভিবাসী ভিসা বন্ধের তালিকায় রাখা নিয়ে এদিন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন,' আরও বিস্তারিত জানার জন্য আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। এটি এমন একটি ক্রমবর্ধমান খবর যা আমরা অনুসরণ করছি।'
সদ্য ৭৫ টি দেশকে মার্কিন অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে আমেরিকা। সেই তালিকায় রয়েছে পাকিস্তান। পাকিস্তানের 'বন্ধু' আমেরিকা শুধু যে এই তালিকায় শেহবাজ শরিফের দেশকেই রেখেছে তা নয়। পাকিস্তানের নয়া 'বন্ধু' বাংলাদেশও তালিকায় রয়েছে। এরই মাঝে ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স’ ক্রিপ্টো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে পাকিস্তান। এমন এক পরিস্থিতির মাঝে ট্রাম্পের দেশের অভিবাসী ভিসা নীতি নিয়ে মুখ খুলেছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। (ফাইল ছবি) (REUTERS)
ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত ‘এসসি ফিনান্সিয়াল টেকনোলজিস’ যা ক্রিপ্টো ব্যবসার আঙিনায় রয়েছে, তাদের সঙ্গে ইতিমধ্যেই হাত মিলিয়ে নিয়েছে পাকিস্তান। এদিকে, ট্রাম্পের আমেরিকা, পাকিস্তান সহ ৭৫ দেশকে মার্কিন অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। কিছুদিন আগেই, ভারত- পাক সংঘাতের সময়ের পর থেকেই পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক লাইমলাইট কাড়ে। পরবর্তীতে ইসলামাবাদ-ওয়াশিংটনের ঘনিষ্ঠতাও বাড়তে থাকে। এমন এক আবহে মার্কিন অভিবাসী ভিসা বন্ধের লিস্টে পাকিস্তানের থাকা, নিঃসন্দেহে কূটনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যবাহী ঘটনা। বিষয়টি নিয়ে ইসলামাবাদ এদিন মুখ খুলেছে।
পাকিস্তানকে, মার্কিন অভিবাসী ভিসা বন্ধের তালিকায় রাখা নিয়ে এদিন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন,' আরও বিস্তারিত জানার জন্য আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। এটি এমন একটি ক্রমবর্ধমান খবর যা আমরা অনুসরণ করছি।' তিনি বলেন,'আমরা বুঝতে পারি যে এটি মার্কিন অভিবাসন নীতি এবং ব্যবস্থা পর্যালোচনার একটি অভ্যন্তরীণ চলমান প্রক্রিয়া, এবং আশা করি যে অভিবাসী ভিসার নিয়মিত প্রক্রিয়াকরণ শীঘ্রই পুনরায় শুরু হবে।'
এদিকে, পাকিস্তানের পড়শি দেশ ইরানের সঙ্গে বর্তমানে জোর বিরোধিতায় লিপ্ত আমেরিকা। তার মাঝে বুধবার ট্রাম্প প্রশাসন বাংলাদেশ, পাকিস্তান, ইরান, রাশিয়া এবং নেপাল, আফগানিস্তান, মিশর, ইরাক, কুয়েত, লেবানন, মরক্কো, সুদান, থাইল্যান্ড এবং ইয়েমেন সহ ৭৫টি দেশের জন্য এই স্থগিতাদেশ ঘোষণা করেছে। এই নিয়ে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে,' ট্রাম্প প্রশাসন সব সময় আমেরিকা প্রথম নীতিতে বিশ্বাস করে।' মার্কিন বিদেশ দফতর সোশ্যাল মিডিয়ায় লেখে,'৭৫টি দেশের নাগরিককে অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হবে। এই সমস্ত দেশের অভিবাসীরা অন্যায় ভাবে মার্কিন নাগরিকদের জনকল্যাণে ভাগ বসান।'
News/News/Pak On USA Visa: ‘বন্ধু’ দেশ ট্রাম্পের USর অভিবাসী ভিসা-বোমায় ঘায়েল পাকিস্তান!মুখ খুলল ইসলামাবাদ