Bangladesh: ভোট জয়ের পরই তারেক-কণ্ঠে ‘ঐকবদ্ধ’ থাকার সুর! শপথে কি আমন্ত্রিত হতে পারেন মোদী? রিপোর্ট কোন দাবি করছে!

ভোটে বিপুল জয়ের পর তারেক কী বললেন?

Published on: Feb 14, 2026 4:33 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচন পর্ব সবেমাত্র জয় করেছে বিএনপি। আর তার ২৪ ঘণ্টা পরই সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের বিএনপির নেতা তারেক রহমান। তিনি সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বলেন, ‘জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।’ তিনি সকলকে সঙ্গে নিয়ে চলার ঐক্যের বার্তা দেন। এদিন তারেক রহমান বলেন,'দল-মত, ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। ন্যায়পরায়ণতাই হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সব প্রচেষ্টা বৃথা যেতে বাধ্য।'

ভোট জয়ের পরই তারেক-কণ্ঠে ‘ঐকবদ্ধ’ থাকার সুর! শপথে কি আমন্ত্রিত হতে পারেন মোদী? রিপোর্ট কোন দাবি করছে! (Photo by Sajjad HUSSAIN / AFP) (AFP)
ভোট জয়ের পরই তারেক-কণ্ঠে ‘ঐকবদ্ধ’ থাকার সুর! শপথে কি আমন্ত্রিত হতে পারেন মোদী? রিপোর্ট কোন দাবি করছে! (Photo by Sajjad HUSSAIN / AFP) (AFP)

উল্লেখ্য, ২০০র বেশি আসন নিয়ে বিএনপি ও তার সঙ্গীরা বাংলাদেশে সরকার গড়ার পথে। ২০ বছর পর ওপারে দাপুটে বিজয় নিয়ে সরকার গড়বে সংখ্যাগরিষ্ঠ বিএনপি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির তারেক রহমান ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেই এই ভোটে বগুড়া ও ঢাকার দুটি আসন থেকে জিতে দলের বিজয়রথ ধরে রাখেন। তিনি হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বলেন, নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ভোটের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।

প্রসঙ্গত, এর আগে,বাংলাদেশে ভোটের আগে, সেদেশে একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে। হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে দীপু দাসের নারকীয় হত্যাকাণ্ড বাংলাদেশের অশান্তিকে শিরোনামে রাখে। এই পরিস্থিতিতে নতুন সরকার গড়ার আগে তারেক রহমান বলেন, দল-মত, ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। ন্যায়পরায়ণতাই হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সব প্রচেষ্টা বৃথা যেতে বাধ্য।

শপথে কি মোদী আমন্ত্রিত?

এদিকে, ‘ইন্ডিয়া টুডে’র একটি রিপোর্ট বলছে, তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার অনুষ্ঠানে বিএনপি পরিকল্পনা করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণের জন্য। ইতিমধ্যেই তারেক, ও তাঁর দল ভোট জিততেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান মোদী। পরে তারেকের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেন।