Air India Plane Accident in Dhaka: ঢাকায় এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা ভাঙল পুশকার্ট, তখন উড়ানে বসে ১২৬ যাত্রী
অভিযোগ উঠেছে, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্টের চালকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত কার্ট চালককে শাস্তিমূলক ভাবে বদলি করা হয়েছে। অভিযুক্ত গ্রাউন্ড স্টাফ বিমান বাংলাদেশের কর্মী বলে জানা গিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভাঙল এয়ার ইন্ডিয়ার বিমানের সামনের চাকা। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটি ছিল এ৩২০। জানা গিয়েছে, একটি পুশকার্টের ধাক্কায় নাকি বিমানের স্নুজ ল্যান্ডিং গিয়ারটি ভেঙে গিয়েছে। অভিযোগ উঠেছে, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্টের চালকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে অভিযুক্ত কার্ট চালককে শাস্তিমূলক ভাবে বদলি করা হয়েছে। অভিযুক্ত গ্রাউন্ড স্টাফ বিমান বাংলাদেশের কর্মী বলে জানা গিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনা প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান জানান, পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফটের কি পরিমান ক্ষতি হয়েছে তা জানতে একটি কমটি করা হয়েছে। এদিকে আপাতত এয়ার ইন্ডিয়ার বিমানটি গ্রাউন্ডেড হয়ে আছে ঢাকাতেই। এদিকে দুর্ঘটনার সময় বিমানে ১২৬ জন যাত্রী ছিলেন। তবে কোনও যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি মেরামত করতে বেশ সময় লাগতে পারে। বিমানটি এখনও বিমানবন্দরের বে–এরিয়ায় পার্কিং করা আছে।
কী ঘটেছিল? গত ১৫ নভেম্বর রাতে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার এ৩২০ বিমানে ওঠেন ১২৬ জন যাত্রী। এরপর বিমানের দরজা লাগিয়ে দেওয়া হয়। সেই সময় বিমান বাংলাদেশের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্ট এয়ার ইন্ডিয়ার উড়ানটির সামনে চাকা জোরে ঠেলে দেয়। তখনই এ৩২০ বিমানটির নুজ হুইল ভেঙে যায়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় সেই বিমা থেকে। পরে ১৬ তারিখ সকালে মুম্বইয়ের উড়ানে বসানো হয় যাত্রীদের। রাতে সেই উড়ানের যাত্রীদের নিকটবর্তী একটি হোটেলেই রাখা হয়েছিল।
News/News/Air India Plane Accident In Dhaka: ঢাকায় এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা ভাঙল পুশকার্ট, তখন উড়ানে বসে ১২৬ যাত্রী