Allegedly 3 person arrested in connection with IS terrorist from Kasba, KP clarifies truth

শোনা গিয়েছিল, আইএস-এর কিছু লিঙ্কম্যান কলকাতায় আত্মগোপন করে রয়েছে। সেই খবরে দিল্লি থেকে একটি বিশেষ গোয়েন্দা দল নাকি শহরে আসে। খবরের সত্যতা জানাল কলকাতা পুলিশ।

Updated on: Jun 25, 2025 1:49 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কলকাতা পুলিশের তরফে এর পরে বলা হয়েছে, অহেতুক আতঙ্ক এবং অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে কেউ বা কারা এই ধরনের খবর ছড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও বলা হয়েছে পুলিশের তরফে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জঙ্গি কার্যকলাপের সন্দেহে কলকাতার কসবা এলাকা থেকে নাকি তিন যুবককে আটক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনিই কথা শোনা যাচ্ছিল। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল এই দাবিটি। বলা হচ্ছিল, ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে যোগ রয়েছে বলেই নাকি গ্রেফতার করা হয়েছে তাদের। যদিও এবার কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হল, গোটা খবরটিই ভুয়ো।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে ধৃত ‘মোস্ট ওয়ান্টেড’ ISIS জঙ্গি, মাথার দাম ৩ লাখ

রটে গিয়েছিল, গোয়েন্দাদের কাছে খবর ছিল, আইএস-এর কিছু লিঙ্কম্যান কলকাতায় আত্মগোপন করে রয়েছে। সেই খবরে দিল্লি থেকে একটি বিশেষ গোয়েন্দা দল নাকি শহরে আসে। তদন্ত চলাকালীন নাকি তারা জানতে পারে, কসবা থেকে সিরিয়া পর্যন্ত সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে। এমন কথাও ছড়িয়ে পড়েছিল যে দু’টি ল্যাপটপের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে রাজডাঙার একটি ফ্ল্যাটে পৌঁছেছিলেন গোয়েন্দারা। ওই ফ্ল্যাটে হানা দিয়ে নাকি তিন যুবককে পাওয়া যায়। তাদের মধ্যে একজন ভিনরাজ্যের বাসিন্দা। তাঁরা এলাকায় নিজেদের আইটি কর্মী বলেই পরিচয় দিতেন। তাদের ল্যাপটপে নাকি মিলেছে একাধিক সন্দেহজনক নথি। ফ্ল্যাটেই ধৃতদের প্রাথমিকভাবে জেরা করা হয়। কিন্তু তাঁদের উত্তরে অসঙ্গতি থাকায় এবং সন্তোষজনক ব্যাখ্যা না মেলায় তিনজনকেই নাকি দিল্লি নিয়ে যাওয়া হয়।

এবার কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হল, এই খবরটি পুরোপুরি মিথ্যা। বলা হয়েছে, এনআইএ-এর তরফে এমন কোনও গ্রেফতারের ঘটনা ঘটেনি। এমনকী একই ধরনের অন্য কোনও কেন্দ্রিয় তদন্তকারী সংস্থাও এরকম কোনও গ্রেফতার করেনি।