Hasina Gold Jewllery: হাসিনার ‘২ লকারে প্রায় ৯,০০০ গ্রাম সোনা মিলল’, দাম কত টাকা হতে পারে? চমকে যাবেন

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে নাকি ৯,০০০ গ্রাম সোনা পাওয়া গিয়েছে। এমনই দাবি করা হল বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে। দুটি লকার থেকে ৮৩২ ভরি সোনা পাওয়া গিয়েছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।

Published on: Nov 26, 2025 10:57 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে নাকি ৯,০০০ গ্রাম সোনা পাওয়া গিয়েছে। এমনই দাবি করা হল বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ঢাকার দিলকুশায় অগ্রণী ব্যাঙ্কের প্রধান শাখায় প্রাক্তন প্রধানমন্ত্রীর হাসিনার দুটি লকার ছিল। সেই দুটি আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে লকার খোলার জন্য আদালতের অনুমতির অপেক্ষা করা হচ্ছিল। আদালতের অনুমতি পাওয়ার পরে ওই দুটি লকার খোলা হয়। সেইসময় হাজির ছিলেন এক ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ ব্যাঙ্ক, জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। জাতীয় রাজস্ব বোর্ডের এক আধিকারিককে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে দুটি লকার থেকে ৮৩২ ভরি সোনা পাওয়া গিয়েছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

যদিও হাসিনার সম্পদের তথ্য গোপন করেছিলেন কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত নয় বাংলাদেশের প্রশাসন। হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সম্পদ সংক্রান্ত তথ্য গোপন করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যাতে করফাঁকি দেওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে সেপ্টেম্বরে হাসিনার ওই দুটি লকার বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে লকার খোলার জন্য নেওয়া হয় আদালতের অনুমতি। এখন যে সোনা বাজেয়াপ্ত করা হয়েছে, তা আয়কর রিটার্নের সঙ্গে মেলানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের এক আধিকারিক।

এখনকার বাজারে ওই পরিমাণ সোনার দাম কত? বাংলাদেশের ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২,০৮,১৬৭ টাকা। যদি দু'লাখ টাকাও ধরা হয়, তাহলে ৮৩২ গ্রাম সোনার দাম পড়বে ১৬৭ কোটি টাকার মতো (বাংলাদেশি মুদ্রায়)। যদিও হাসিনার দুটি লকার থেকে যে পরিমাণ সোনা মিলেছে, সেটা ২২ ক্যারেটের সোনা কিনা, তা স্পষ্ট নয়। ফলে আসল দামটা বোঝা দুষ্কর।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থানের জেরে সেদেশ রাতারাতি ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ইতিমধ্যেই কোমর কষছে ঢাকা। তারা হাসিনাকে ফিরে পেতে ভারতের কাছে ফের চিঠিও পাঠিয়েছে। এদিকে, মানবতা বিরোধী অপরাধের একাধিক অভিযোগের মামলায় বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইবুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। ‘পলাতক’ আখ্যা পাওয়া হাসিনাকে ফিরে পেতে মরিয়া বাংলাদেশের ইউনুস সরকার। তারইমধ্যে হাসিনার পক্ষে সওয়ার করার বিষয়ে নিয়োজিত হয়েছেন সেদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী এইচএএম জহিরুল ইসলাম খান (পান্না)।

News/News/Hasina Gold Jewllery: হাসিনার ‘২ লকারে প্রায় ৯,০০০ গ্রাম সোনা মিলল’, দাম কত টাকা হতে পারে? চমকে যাবেন