দিল্লির ছায়া লাদাখে! জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম কাশ্মীর, আফটারশকের...

সম্ভাব্য পরবর্তী কম্পন নিয়ে সতর্ক থাকতে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে।

Published on: Jan 19, 2026 3:38 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম কাশ্মীরের লাদাখ অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার বেলা ১১টা ৫১ মিনিট ১৪ সেকেন্ড নাগাদ লেহ-লাদাখ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭।

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম কাশ্মীর
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম কাশ্মীর

এনসিএস সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেহ-লাদাখ এলাকায়, এবং কম্পনের গভীরতা ছিল প্রায় ১৭১ কিলোমিটার। এই কম্পন অনুভূত হয়েছে হিমালয় পর্বতমালার ভূমিকম্পপ্রবণ অঞ্চল জুড়ে।

হতাহতের খবর নেই

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে কম্পন অনুভূত হতেই মানুষজন ঘরবাড়ি ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। পাশাপাশি, সম্ভাব্য পরবর্তী কম্পন নিয়ে সতর্ক থাকতে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্পপ্রবণ এলাকা

উল্লেখযোগ্যভাবে, এর ঠিক এক দিন আগেই আফগানিস্তানে ৪.১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়, যা গোটা অঞ্চলে ভূকম্পনজনিত তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অপেক্ষাকৃত অগভীর ভূমিকম্প সাধারণত বেশি বিপজ্জনক। কারণ, ভূকম্পন তরঙ্গ কম দূরত্ব অতিক্রম করে ভূ-পৃষ্ঠে পৌঁছায়, ফলে মাটির কম্পন হয় বেশি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়ে। এনসিএস তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনে আফগানিস্তানে একাধিক ভূমিকম্প হয়েছে। ১৫ জানুয়ারি সেখানে ৪.২ মাত্রার ভূমিকম্প হয় ৯৬ কিলোমিটার গভীরে। তার আগের দিন, ১৪ জানুয়ারি, ৯০ কিলোমিটার গভীরে ৩.৮ মাত্রার আরেকটি কম্পন নথিভুক্ত হয়।

উল্লেখ্য, সোমবার সাত সকালে দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। সকাল ৮টা ৪৪ মিনিট ১৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। এর উৎসস্থল ছিল উত্তর দিল্লি। ভূপৃষ্ঠের প্রায় ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, অক্ষাংশ ২৮.৮৬ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৭৭.০৬ ডিগ্রি পূর্বে ছিল এটির অবস্থান।