Bangladesh Hindu killing: আরও ১ হিন্দুকে মেরে ফেলল বাংলাদেশ, খুনের পরে চুরি করা হল অটো, ইউনুসের টনক নড়বে?

আরও এক হিন্দুকে খুন করে ফেলা হল বাংলাদেশে। মেরেকেটে এক মাসের মধ্যে বাংলাদেশে কমপক্ষে নয়জন হিন্দুকে খুন করা হল। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেনিতে সমীরকুমার দাস নামে ২৮ বছরের অটোচালককে খুন করা হয়েছে।

Published on: Jan 12, 2026 11:54 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরও এক হিন্দুকে খুন করে ফেলা হল বাংলাদেশে। মেরেকেটে এক মাসের মধ্যে বাংলাদেশে কমপক্ষে নয়জন হিন্দুকে খুন করা হল। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেনিতে সমীরকুমার দাস নামে ২৮ বছরের অটোচালককে খুন করা হয়েছে। প্রথমে তাঁকে হত্যা করা হয়। তারপর তাঁর অটো নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। কার্যত দায়সারাভাবে পুলিশের তরফে দাবি করা হয়েছে যে দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে।

মহম্মদ ইউনুসের কুশপুতুল দাহ লখনউয়ে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মহম্মদ ইউনুসের কুশপুতুল দাহ লখনউয়ে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

হিন্দু-নিধন যজ্ঞ চলছে বাংলাদেশে, উঠছে অভিযোগ

যদিও বাস্তবে তা কতটা হচ্ছে, তা নিয়ে ধন্দ আছে। কারণ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে কার্যত হিন্দু-নিধন যজ্ঞ শুরু হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে জানানো হয়েছে, গত ডিসেম্বরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কমপক্ষে ৫১টি হিংসাত্মক ঘটনা ঘটার খবর সামনে এসেছে। কখনও ধর্মীয় অবমাননা এবং ভারতের দালালি করার অজুহাতে মেরে ফেলা হচ্ছে, বাড়ি-দোকানে তাণ্ডব চালানো হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

ইউনুস সরকারের ব্যর্থতা নিয়ে চিঠি বিশিষ্টদের

পরিস্থিতি এমনই ভয়াবহ হয়েছে যে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে হিংসার ঘটনার বিচারের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে বিশিষ্টরা। গত সপ্তাহে একটি বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে সংখ্যালঘুদের। অথচ দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে না বলেও উষ্মাপ্রকাশ করেছেন বিশিষ্টরা।

মৃতদের ঘাড়েই দোষ চাপাচ্ছে ইউনুস সরকার

যদিও তাতে ইউনুস সরকারের যে টনক পড়েনি, তা সমীরের খুনের ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে। বরং হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে অত্যাচার, হিংসার ঘটনা ঘটলেই তড়িঘড়ি সেটিকে সাধারণ বিষয় তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সেজন্য হিন্দু-সহ সংখ্যালঘুদের 'সন্ত্রাসী' তকমা দিয়ে দিচ্ছে। আবার কখনও কখনও বলছে যে পারিবারিক ঝামেলা ও ব্যবসায়িক শত্রুতার জেরে খুন করা হয়েছে।