Anti Pakistani Posters in Dhaka Uni: ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের প্রবেশপথে পাক পতাকা ও রাজাকারের ছবি, পাড়া দিলেন অনেকে
বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং সার্জেন্ট জহুরুল হকের প্রবেশপথের সামনে পাকিস্তানি পতাকা রাখা হয়েছিল। সেখানে পড়ুয়ারা পাড়া দিয়ে হলে প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে আবার রাজাকার বিরোধী পোস্টার মাটিতে সেঁটে দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রাবাসের প্রবেশপথে পাকিস্তানের পতাকা রাখা হয় সম্প্রতি। উল্লেখ্য, এর আগে হাসিনা বিদায়ের পর একই ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনই ভাবে ভারতের পতাকা রাখা হয়েছিল। পরে গাজা ইস্যুতে আন্দোলনের সময় রাখা হয়েছিল ইজরায়েলের পতাকা। তবে ইউনুস জমানাতে জামাতের যে প্রভাব ছিল, তার থেকে বাংলাদেশের একটা বড় অংশ যে মাথাচাড়া দিয়ে উঠছে, তার প্রমাণ পাওয়া গেল এই সাম্প্রতিক ঘটনায়। ইউনুস জমানাতে বাংলাদেশের পাক প্রেম অন্য পর্যায়ে চলে গিয়েছিল। পাকিস্তানে সেনা কর্তারা বারংবার বাংলাদেশে গিয়েছেন। ১৯৭১ সালের পর প্রথমবার সেই দেশে গিয়েছে পাকিস্তানি রণতরী। তবে বিজয়ের মাসে ফের মুক্তিযুদ্ধের চেতনায় ফুটতে শুরু করেছে বাংলাদেশিদের রক্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রাবাসের প্রবেশপথে পাকিস্তানের পতাকা রাখা হয় সম্প্রতি।
রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং সার্জেন্ট জহুরুল হকের প্রবেশপথের সামনে পাকিস্তানি পতাকা রাখা হয়েছিল। সেখানে পড়ুয়ারা পাড়া দিয়ে হলে প্রবেশ করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে আবার রাজাকার বিরোধী পোস্টার মাটিতে সেঁটে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মাথায় আছে ছাত্র শিবির। তারা জামাতের ছাত্র সংগঠন। আর এই জামাতে ইসলামি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজাকারের ভূমিকা পালন করেছিল এবং বাঙালি হত্যায় মেতে উঠেছিল।
এদিকে জামাতি রাজাকারদের বিচার করেছিল শেখ হাসিনার সরকার। আন্তর্জাতিক ট্রাইবুনালে হয়েছিল সেই বিচার। আর এখন ইউনুসের জামাতপন্থী সরকার সেই আন্তর্জাতিক ট্রাইবুনালেই ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে হাসিনা এবং আওয়ামি লিগ নেতাদের বিচার করছে। বাংলাদেশে বিএনপির অভিযোগ, ইউনুসের সরকার জামাত এবং এনসিপির কথায় ওঠ-বসে। এর আগে বিএনপি নিশ্চয় ভেবেছিল, আওয়ামি লিগের বিদায় ঘটলে তারাই ক্ষমতায় আসবে। তবে নির্বাচন নিয়ে টালবাহানায় তারা বিরক্ত। এদিকে হাসিনা পরবর্তী সময়ে জামাত ক্রমেই তাদের সংগঠন বিস্তার করে চলেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনেও জামাতের ছাত্র সংগঠন শিবির জয়লাভ করেছে। তাতে আরও বেশি করে টনক নড়েছে বিএনপির। এই আবহে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে—কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা-বোনের সম্মান লুঠ করেছে।'
News/News/Anti Pakistani Posters In Dhaka Uni: ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের প্রবেশপথে পাক পতাকা ও রাজাকারের ছবি, পাড়া দিলেন অনেকে