বিশ্বমঞ্চে ভারতীয় মেধার জয়জয়াকার! অ্যাপলের নতুন অপারেশনস প্রধান ভারতীয় বংশোদ্ভূত

অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসার হলেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান।

Published on: Jul 09, 2025 12:25 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসার হলেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান। তিনি অ্যাপলে তিন দশক ধরে কাজ করছেন এবং চলতি মাসেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হবেন সাহিব খান। (আরও পড়ুন: অপারেশন সিঁদুরে কোনও রাফাল ভেঙে পড়ার কথা কি বলেছেন CEO? এবার নয়া দাবি করল দাসোঁ)

বিশ্বমঞ্চে ভারতের জয়জয়াকার! অ্যাপলের নতুন অপারেশনস প্রধান ভারতীয় বংশোদ্ভূত (সৌজন্যে টুইটার  )
বিশ্বমঞ্চে ভারতের জয়জয়াকার! অ্যাপলের নতুন অপারেশনস প্রধান ভারতীয় বংশোদ্ভূত (সৌজন্যে টুইটার )

আরও পড়ুন: পাক-চিনের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ, কী বলছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ?

১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্মগ্রহণ করেন সাবিহ খান। এরপরেই পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে চলে যান তিনি। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।১৯৯৫ সালে অ্যাপলের প্রোকিউরমেন্ট টিমে যোগ দেওয়ার আগে তিনি জিই প্লাস্টিকসে কাজ করতেন। এরপর থেকে তিনি অ্যাপলের বৈশ্বিক অপারেশনস ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। (আরও পড়ুন: ইয়েমেনে বন্দি ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কবে? জানাল রিপোর্ট)

আরও পড়ুন-ওষুধে ২০০%, তামার উপর ৫০% শুল্ক চাপালেন ট্রাম্প, কী প্রভাব পড়বে ভারতের ওপর?

বর্তমানে সাবিহ খান অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অধীনে রয়েছে বৈশ্বিক সাপ্লাই চেইন, সরবরাহকারী নৈতিকতা কর্মসূচি এবং অপারেশনস টিম। অ্যাপলের অত্যাধুনিক পণ্যগুলি বাজারে আনতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অ্যাপলের বিদায়ী সিওও জেফ উইলিয়ামস এ বছরই অবসর নেবেন। তাঁর অবসরের পর ডিজাইন টিম সরাসরি সিইও টিম কুকের অধীনে পরিচালিত হবে।টিম কুক এক বিবৃতিতে বলেন, ‘জেফ ও আমি বহু বছর একসঙ্গে কাজ করেছি। অ্যাপল আজ যে জায়গায় রয়েছে, তা তাঁর অবদানের ফল। তিনি আমাদের বৈশ্বিক সাপ্লাই চেইনের রূপকার, অ্যাপল ওয়াচের স্থপতি এবং আমাদের স্বাস্থ্য কৌশলের পথপ্রদর্শক।’

আরও পড়ুন-গুজরাটে মাঝখান গিয়ে ভেঙে পড়ল একটি সেতু, নদীতে পড়ল বহু গাড়ি, মৃত একাধিক

অন্যদিকে তিনি সাবিহ খানের প্রশংসা করে বলেন, ‘সাবিহ একজন মেধাবী কৌশলবিদ। অ্যাপলের সাপ্লাই চেইনের অন্যতম স্থপতি তিনি। তার নেতৃত্বেই আমরা উন্নত উৎপাদন প্রযুক্তি এনেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্প্রসারণ করেছি এবং বৈশ্বিক চ্যালেঞ্জের সময়ও সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি করেছি।’ টিম কুক আরও বলেন, ‘পরিবেশবান্ধব উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে অ্যাপলের কার্বন নিঃসরণ ৬০ শতাংশের বেশি কমেছে। সবচেয়ে বড় কথা, সাবিহ হৃদয় দিয়ে নেতৃত্ব দেন এবং মূল্যবোধে অটল। আমি নিশ্চিত, তিনি অ্যাপলের অপারেশনসে ব্যতিক্রমী নেতৃত্ব দেবেন।’