Asia Cup Trophy Controversy Update: কোণঠাসা নকভি, এশিয়া কাপ ট্রফি বিতর্কে প্যানেল গঠনের প্রস্তাব ICC-র
ভারত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল জিতেছিল। তবে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি পায়নি ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করেছিল। এই আবহে ট্রফি নিয়ে চলে যান নকভি।
দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ ট্রফির বিষয়টি উত্থাপন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই এবং এসিসি চেয়ারম্যান মহসিন নকভির মধ্যে অচলাবস্থা নিরসনে সহায়তা করার প্রস্তাব দিয়েছে আইসিসি। ভারত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল জিতেছিল। তবে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি পায়নি ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করেছিল। এই আবহে ট্রফি নিয়ে চলে যান নকভি। উল্লেখ্য, নকভি পিসিবি এবং এসিসি চেয়ারম্যান হওয়ার পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল জিতেছিল। তবে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি পায়নি ভারত। (AP)
প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির আলোচনাগুলি সংঘাতের পরিবর্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছিল। আলোচনায় কোনও তিক্ততা ছিল না। তবে নকভির আচরণ সমর্থন করছে না অধিকাংশ আইসিসি সদস্য। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া আইসিসির বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন। তিনি বৈঠকে উল্লেখ করেন যে ট্রফিটি ভারতীয় দলের প্রাপ্য এবং অবিলম্বে সেটা হস্তান্তর করা উচিত। ট্রফিটি বর্তমানে দুবাইয়ের এসিসি অফিসে রয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে যে ট্রফি ইস্যুটি সমাধানের জন্য প্রয়োজনে আইসিসি একটি প্যানেল গঠন করতে পারে। আইসিসির বোর্ড সদস্যদের মধ্যে ঐকমত্য রয়েছে যে বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা উচিত। বেশ কয়েকজন ডিরেক্টর উদ্বেগ প্রকাশ করেছেন, চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত রাখা ক্রিকেট প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে পারে। উল্লেখযোগ্যভাবে, দুবাইয়ের বৈঠকে নকভির উপস্থিত ছিলেন। যদিও তাঁর এই বৈঠকে অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। এর আগে জুলাইয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বার্ষিক সম্মেলনসহ বেশ কয়েকটি আইসিসির সমাবেশে অংশ নেনন তিনি। তবে শুক্রবার বিকেলে আইসিসির সদর দফতরে পৌঁছান তিনি।
এশিয়া কাপ ২০২৫ ফাইনালের ম্যাচের পরে ভারত নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর ভূমিকার কারণে ভারত তাঁর থেকে ট্রফি নিতে চায়নি। ভারতের এই সিদ্ধান্তের পর কোনও ব্যাখ্যা ছাড়াই প্রেজেন্টেশন এরিয়া থেকে ট্রফি সরিয়ে নেন এক কর্মকর্তা। আইসিসির বৈঠকের প্রায় দশ দিন আগে এই নিয়ে এসিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছিল বিসিসিআই। তারা অবিলম্বে ট্রফি হস্তান্তরের অনুরোধ করেছিল সেই চিঠিতে। এই আনুষ্ঠানিক বার্তা সত্ত্বেও কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এদিকে বিসিসিআই নিজেদের অবস্থানে অটল থেকে জানিয়ে দিয়েছ যে নকভির থেকে তারা ট্রফি গ্রহণ করবে না। তিনি বলেছিলেন যে ভারত যদি তার কাছ থেকে এটি নিতে ইচ্ছুক হত তবে তারা ফাইনালের পরপরই তা করত।
News/News/Asia Cup Trophy Controversy Update: কোণঠাসা নকভি, এশিয়া কাপ ট্রফি বিতর্কে প্যানেল গঠনের প্রস্তাব ICC-র