Asim Munir Viral Video: মিউনিখে কনফারেন্সে আইডি দেখতে চাওয়া হল মুনিরের কাছে, বাইরে সিন্ধিদের প্রতিবাদ পাক সেনার বিরুদ্ধে
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন নিরপত্তারক্ষী আসিম মুনিরের থেকে আইডি কার্ড দেখতে চান এবং আইডি কার্ডটি সামনে ঝুলিয়ে রাখতে বলেন যাতে সেটা সবসময় দেখা যায়।
জার্মানির মিউনিখে নিরাপত্তা কনফারেন্সে আইডি কার্ড দেখতে চাওয়া হল পাকস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের থেকে। তাঁকে কনফারেন্সের গেটে প্রায় আটকেই দিয়েছিলেন নিরাপত্তারক্ষী। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন নিরপত্তারক্ষী আসিম মুনিরের থেকে আইডি কার্ড দেখতে চান এবং আইডি কার্ডটি সামনে ঝুলিয়ে রাখতে বলেন যাতে সেটা সবসময় দেখা যায়।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন নিরপত্তারক্ষী আসিম মুনিরের থেকে আইডি কার্ড দেখতে চান
এদিকে সন্ত্রাসবাদকে মদত দেওয়া পাক সেনার প্রধান আসিম মুনির নিরাপত্তা কনফারেন্সে যোগ দেওয়া নিয়ে আপত্তি উঠেছে। জার্মানি ভিত্তিক সিন্ধি রাজনৈতিক সংগঠন 'জয় সিন্ধু মুত্তাহিদ মেহেজ' মুনিরের এই কনফারেন্সে অংশগ্রহণ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে। এই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। এই আবহে অনুষ্ঠানস্থলের বাইরে মুনিরের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদ প্রদর্শন করেছেন 'জয় সিন্ধু মুত্তাহিদ মেহেজ'-এর সদস্যরা। পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে নিজেদের দেশে মানবাধিকার লঙ্ঘন করে, তার প্রতিবাদে সরব হন তাঁরা।
'জয় সিন্ধু মুত্তাহিদ মেহেজ'-এর প্রধান শফি বুরফত রাষ্ট্রসংঘ, জার্মান সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশে এক বার্তায় বলেছেন, এটা খুব দুঃখজনক বিষয় যে এমন এক আন্তর্জাতিক মঞ্চে মুনিরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে। এটা হতবাক করে দেওয়া এক ঘটনা। ১৯৭১ সালে বাংলাদেশে চালানো পাক গণহত্যার উল্লেখও করেন শফি। এছাড়া লিয়াকত আলি খান, বেনজির ভুট্টোর মতো নেতাদের হত্যার নেপথ্যেও পাকিস্তানি সেনা আছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বর্তমানে ইমরান খানকে বন্দি রাখার বিষয়টিও তুলে ধরেন তিনি। এই পাকিস্তান সেনা আবার সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে মুনিরকেই কার্যত সর্বোচ্চ নেতা বানিয়ে দিয়েছে দেশের। এহেন মুনির এত গুরুত্বপূর্ণ এক মঞ্চে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করায় তেলেবেগুনে জ্বলে উঠেছে সিন্ধি সংগঠনটি। উল্লেখ্য, এই কনফারেন্সে ভারতের তরফ থেকে অংশ নিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।
News/News/Asim Munir Viral Video: মিউনিখে কনফারেন্সে আইডি দেখতে চাওয়া হল মুনিরের কাছে, বাইরে সিন্ধিদের প্রতিবাদ পাক সেনার বিরুদ্ধে