Australia Beach Shooting Update: বাবার মৃত্যুতে আসেনি, ২৭ বছরে কতবার ভারতে এসেছিল অস্ট্রেলিয়ার বন্দুকবাজ সাজিদ?
এখনও সাজিদের কাছে রয়ে গিয়েছে ভারতীয় পাসপোর্ট। যদিও গত ২৭ বছরে একবারও ভারতে আসেনি সে। এমনকী নিজের বাবার মৃত্যুর পরও সে ভারতে আসেনি বলে জানা গিয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হামলা চালানো সাজিদ আকরাম আদতে ভারতীয়। তিন দশক আগে ভারতের হায়দরাবাদ থেকে অস্ট্রেলিয়াতে গিয়ে বসবাস শুরু করেছিল এই সাজিদ। অবশ্য, এখনও তার কাছে রয়ে গিয়েছে ভারতীয় পাসপোর্ট। গত ২৭ বছরে মাত্র ৬ বার ভারতে এসেছিল সে। যদিও পরিবারের সঙ্গে তার আর সেভাবে যোগাযোগ ছিল না। এমনকী নিজের বাবার মৃত্যুর পরও সে ভারতে আসেনি বলে জানা গিয়েছে।

জানা গেছে, সিডনি সমুদ্র সৈকতে হামলা চালানো বাবা ও ছেলে গত মাসে ফিলিপিন্সে গিয়েছিল। ফিলিপিন্সের অভিবাসন দফতর জানিয়েছে, সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট নিয়ে এবং ছেলে নাভিদ আকরাম অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে ফিলিপিন্স গিয়েছিল। পরে অস্ট্রেলিয়ার পুলিশও নিশ্চিত করে যে সাজিদ ভারতীয়। এরপর তেতলঙ্গনার ডিজিপি জানান, সাজিদ হায়দরাবাদের বাসিন্দা ছিল। ১৯৯৮ সালে সে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিল স্টুডেন্টস ভিসায়। এরপর বিগত ২৭ বছরে নিজের পরিবারের সঙ্গে খুবই সীমিত সম্পর্ক রেখেছিল সে। ২০০৯ সালে তার বাবা মারা গিয়েছিল। তবে সাজিদ সেই সময়ও ভারতে আসেনি। জানা গিয়েছে, ২০০১ সালে সাজিদের স্টুডেন্টস ভিসা বদলে হয়েছিল পার্টনার ভিসায়। তারপর তা হয়েছিল রেসিডেন্ট রিটার্ন ভিসা। এদিকে সাজিদের ছেলে নাভিদ অস্ট্রেলিায় জন্ম নেওয়ায় সেই দেশেরই নাগরিক।
২০১৯ সালের অক্টোবরে নাভিদ প্রথমবার অস্ট্রেলিয়ান ইন্টেলিজেন্সের নজরে পড়েছিল বলেও জানা যাচ্ছে। তবে তখনও নাকিতার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার মতো কোনও হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। বরং নাভিদের পরিচিত কয়েকজনকে নিয়ে তদন্ত করতে গিয়ে নাভিদের ওপর নজর পড়েছিল অজি গোয়েন্দাদের। বন্দি বিচের হামলায় সাজিদের মৃত্যু ঘটে। আর নাভিদ জখম অবস্থায় এখনও হাসপাতালে ভরতি আছে।
এদিকে ভারতীয় হলেও আকরামের এই হামলার ধারণা বা মতাদর্শ কোনও ভাবেই ভারত থেকে যায়নি বলে জোর দিয়ে দাবি করেছে তেলঙ্গনা পুলিশ। বরং জানা গিয়েছে, ফিলিপিন্স সফরের সময় সাজিদ এবং তার ছেলে সেই দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ মিন্দানাওয়ে গিয়েছিল। উল্লেখ্য, মিন্দানাওয়ের মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়।












