Shubhanshu Shukla's Space Message: মাহাকাশে পৌঁছেই প্রথম কোন বার্তা দিলেন ভারতের শুভাংশু শুক্লা?

আজ ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্ল্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণ করা হয়। লিফ্ট অফের চারটি পর্যায়ের সবকটি একে একে সফল হয় বলে জানানো হয়েছে নাসার তরফ থেকে।

Published on: Jun 25, 2025 3:30 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'আমরা পৃথিবীর কক্ষপথে ঘুরছি। এটি ভারতের মানব মহাকাশ কর্মসূচির সূচনা। জয় হিন্দ, জয় ভারত।' অ্যাক্সিওম-৪ মিশন সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশের পরপরই ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লা এই কথাগুলো বললেন। ফ্যালকন ৯ রকেটের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরই স্পেসএক্স ড্রাগন মহাকাশযান পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। এরপরই শুভাংশুর বার্তাটি প্রকাশিত হয়। (আরও পড়ুন: শুভাংশুদের মহাকাশে পৌঁছে দেওয়ার ৮ মিনিট পরই পৃথিবীতে ফিরল ফ্যালকন রকেট)

মাহাকাশে পৌঁছেই প্রথম কোন বার্তা দিলেন ভারতের শুভাংশু শুক্লা? (@Axiom_Space)
মাহাকাশে পৌঁছেই প্রথম কোন বার্তা দিলেন ভারতের শুভাংশু শুক্লা? (@Axiom_Space)

আরও পড়ুন: ১০ দিনের বেশি ভারতের মাটিতে পড়ে আছে F35B যুদ্ধবিমান, কী বলছে ব্রিটিশ হাইকমিশন?

আরও পড়ুন: ইরানে ফেল আমেরিকা? 'গোয়েন্দা রিপোর্টে' নাক কাটতেই বিস্ফোরক ট্রাম্প

উল্লেখ্য, আজ ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্ল্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণ করা হয়। লিফ্ট অফের চারটি পর্যায়ের সবকটি একে একে সফল হয় বলে জানানো হয়েছে নাসার তরফ থেকে। ১৪ দিনের এই অভিযানে ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন শুভাংশুরা। উল্লেখ্য, স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে শুভাংশুরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন এই অ্যাক্সিওম ৪ মিশনে। এএক্স-৪ মহাকাশযানে করে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরির নভোচারীরা মহাকাশে যাবেন। শুভাংশু শুক্লা এএক্স৪ মিশনের পাইলট এবং মিশনের কমান্ডার পেগি হুইটসন। এর পাশাপাশি হাঙ্গেরির বিশেষজ্ঞ টিবর কাপু এবং পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কিও তাঁর সঙ্গে এই মিশনে আছেন। (আরও পড়ুন: 'ভারতের দেজা-ভু মুহূর্ত', শুভাংশুকে নিয়ে বার্তা বায়ুসেনার, প্রশংসায় মোদী)

আরও পড়ুন: লঞ্চের আগে ফের বিভ্রাট শুভাংশুর মহাকাশযানে, আজ আবার কী হয়েছিল?

আরও পড়ুন: আগের বারের তুলনায় কি এবার ট্রেনের ভাড়া বেশি বাড়ছে? লোকালেরও ভাড়া বাড়বে?

এর আগে অ্যাক্সিওম -৪ মহাকাশ মিশনের সফল উৎক্ষেপণের পরই শুভাংশু শুক্লার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, শুভাংশু শুক্লা অ্যাক্সিওম-৪ এর মিশনের পাইলট। এই আবহে এক্স-এ একটি পোস্ট করে অ্যাক্সিওম মিশন নিয়ে মোদী লেখেন, 'ভারত, হাঙ্গেরি, পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীদের নিয়ে মহাকাশ মিশনের সফল উৎক্ষেপণকে স্বাগত জানাই আমরা। শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় নভোচারী হিসেবে যাওয়ার পথে রয়েছেন। তিনি তাঁর সাথে ১.৪ বিলিয়ন ভারতীয়ের ইচ্ছা, আশা এবং আকাঙ্ক্ষা বহন করছেন। মিশন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোজ উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপুকেও এই অভিযানের সাফল্য কামনা করেন মোদী।

News/News/Shubhanshu Shukla's Space Message: মাহাকাশে পৌঁছেই প্রথম কোন বার্তা দিলেন ভারতের শুভাংশু শুক্লা?